Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মারা গেল পরিযায়ী শ্রমিকের শিশুকন্যা

দ্য ওয়াল ব্যুরো : মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক। বাইকের পিছনে ছিল তাঁর স্ত্রী ও ১০ মাসের শিশুকন্যা। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় শিশুকন্যাটির মৃত্যু হয়। তেলঙ্গানার ইয়াদাদরি ভোনগির জেলায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কাদালি পেড

বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মারা গেল পরিযায়ী শ্রমিকের শিশুকন্যা

শেষ আপডেট: 15 May 2020 13:54

দ্য ওয়াল ব্যুরো : মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক। বাইকের পিছনে ছিল তাঁর স্ত্রী ও ১০ মাসের শিশুকন্যা। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় শিশুকন্যাটির মৃত্যু হয়। তেলঙ্গানার ইয়াদাদরি ভোনগির জেলায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কাদালি পেড্ডি রাজু এবং তাঁর স্ত্রী লক্ষ্মী অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী জেলার রামবরম ব্লকের বাসিন্দা ছিলেন। কয়েকমাস আগে তাঁরা দিনমজুর হিসাবে হায়দরাবাদে কাজ করতে যান। লকডাউনের মধ্যে তাঁরা কাজ পাচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে রাজু বাইকে চড়ে সপরিবারে বাড়ির উদ্দেশে যাত্রা করেন। মাঝরাতে তাঁরা হায়দরাবাদ থেকে ৪৫ কিলোমিটার দূরে ছোত্তুপ্পল অঞ্চলে পৌঁছান। সেই সময় তাঁর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। শিশুকন্যাটি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে স্থানীয় মানুষজন হাসপাতালে ভর্তি করেন।     পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আইনজীবী অলোক শ্রীবাস্তব সুপ্রিম কোর্টে আর্জি জানান, যে পরিযায়ী শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরছেন, তাঁদের ব্যাপারে বিচারপতিরা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিন। সরকার পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করুক। তাঁদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করুক। মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে আইনজীবী বলেন, সেখানে ১৬ জন শ্রমিক রেললাইনের ওপরে ঘুমিয়ে পড়েছিলেন। তাঁদের ওপর দিয়ে মালগাড়ি চলে গিয়েছিল। বিচারপতিরা বলেন, “মানুষ হাঁটছেই। তারা থামছে না। আমরা কীভাবে তাদের থামাব?” ট্রেন দুর্ঘটনা সম্পর্কে বিচারপতিরা বলেন, “কেউ রেললাইনের ওপরে ঘুমিয়ে পড়লে কীভাবে দুর্ঘটনা রোধ করা যাবে?” বিচারপতিদের বক্তব্য, কেবল খবরের কাগজ পড়েই ওই আইনজীবী কোর্টে আবেদন করেছেন। তাঁদের কথায়, “আইনজীবীরা খবরের কাগজ পড়ে সবকিছু জানেন। আপনারা চান, আদালত সব ব্যাপারে সিদ্ধান্ত নিক। এ ব্যাপারে রাজ্যের সিদ্ধান্ত নেওয়া উচিত। আদালতকে সিদ্ধান্ত নিতে হবে কেন? আমরা কি আপনাদের স্পেশাল পাস দেব। আপনারা কি সরকারের নির্দেশ কার্যকর করতে পারবেন?” সরকারের তরফে এদিন আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি সুপ্রিম কোর্টকে বলেন, সরকার ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছে। যাঁরা হাঁটছেন, তাঁদের কথা উল্লেখ করে সলিসিটির জেনারেল বলেন, “কেউ যদি তাঁর সুযোগ আসা অবধি অপেক্ষা না করেন…”। পরে তিনি বলেন, “প্রত্যেকেই বাড়ি ফেরার সুযোগ পাবেন। কাউকে কিছু করতে বাধ্য করা যাবে না। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।”

```