Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জলে ভেসে গেছে গ্রামের শ্মশান, মৃতদেহ সৎকারের জন্য হাঁটতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ

রোজের যন্ত্রণা তো রয়েইছে মৃতদেহ সৎকার আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে প্লাবিত এলাকার মানুষদের কাছে। 

জলে ভেসে গেছে গ্রামের শ্মশান, মৃতদেহ সৎকারের জন্য হাঁটতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ

জল ভেঙে শ্মশানের পথে

শেষ আপডেট: 29 October 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: আশেপাশে নেই কোনও শুকনো জায়গা। গ্রামগুলির প্রান্তে যেখানে এতদিন মৃতদেহ দাহ করা হত, সেই সব জায়গা ভেসে গেছে। তাই দেহ সৎকার করতে জল পেরিয়ে কয়েক কিলোমিটার দূরের শ্মশানে পৌঁছতে হচ্ছে পায়ে হেঁটে। সামনে এল বানভাসি ঘাটালের দুর্দশার আরেক চিত্র।

প্রতি বছরই বর্ষায় বানভাসি হয় ঘাটাল। চলতি বছরেও তার ব্যতিক্রম হল না। ঘূর্ণিঝড় দানা ভোগান্তি বাড়াল আরও। কোথাও কোমর জল তো কোথাও হাঁটুজলে ভাসছে ঘাটাল। রোজের যন্ত্রণা তো রয়েইছে মৃতদেহ সৎকার আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে প্লাবিত এলাকার মানুষদের কাছে। 

ঘাটালের আচার্য পল্লী এলাকায় সোমবার রাতে মারা যান কিরীটী রঞ্জন আচার্য নামের এক বৃদ্ধ। তারপরেই দেহ সৎকার করতে দুর্ভোগ চরমে ওঠে পরিবারের লোকজনের। গ্রামে যেখানে দেহ দাহ করা হয়, সেই জায়গা ভেসে গেছে। শুকনো জায়গা খুঁজতে রীতিমতো বেগ পেতে হল মৃতের পরিবারের লোকজনদের। মৃতের পরিবারের সদস্যরা বলেন, "জলযন্ত্রণা এমনিতেই আমরা ভোগ করছি, তার উপর বাড়তি সমস্যা হল মৃতদেহ সৎকার। যে জায়গায় মৃতদেহ সৎকার করা হয় সেখানে পৌঁছনো কার্যত অসম্ভব। তাই জল পেরিয়ে কয়েক কিলোমিটার হেঁটে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে দূরবর্তী শ্মশানে। 
এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠলেই তাই ক্ষোভে ফেটে পড়ছেন এলাকার মানুষ। 

দুদিন আগে ডেবরার জল যন্ত্রণার ছবি সামনে এসেছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় টিউবে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল ১০ দিন আগে মা হওয়া এক মহিলাকে। সেই ছবি প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায় গোটা জেলায়। কিন্তু তাঁরা এতেই অভ্যস্থ বলে জানান ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকার বাসিন্দারা। কারণ অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু সমান জল হয়ে যায়। তখন এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে এভাবেই টিউবের উপর বসিয়ে রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। দু'দিন পরে জল যন্ত্রণার অন্য ছবি সামনে এল ঘাটালে।


```