Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাড়ল শিলাবতীর জল, ফের ভাসল ঘাটাল, নৌকায় চলছে যাতায়াত

প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরে প্লাবিত হয় ঘাটাল। দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ তীরবর্তী এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তখন বাসিন্দারা ত্রাণ শিবির বা পাকা বাড়ির ছাদে আশ্রয় নেন।

বাড়ল শিলাবতীর জল, ফের ভাসল ঘাটাল, নৌকায় চলছে যাতায়াত

ফের ভাসল ঘাটাল, নৌকায় চলছে যাতায়াত

শেষ আপডেট: 29 August 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যান ছিল মূল্য ইস্যু। তৃণমূল - বিজেপির দুই তারকার প্রার্থী হাড্ডাহাডি লড়াই হয় এই ইস্যু ঘিরেই। লোকসভা ভোটের দুমাস পরে ঘাটালবাসী জলযন্ত্রনা কমল না। পুজোর মুখে শিলাবতী নদীর জল বাড়াল প্লাবিত হল ঘাটাল পুরএলাকা।  জলে ডুবল রাস্তাঘাট। সেই নৌকা বা ডিঙি করে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এই ভাবে দুর্ভোগ পুহিয়ে জনজীবন সচল রাখতে হচ্ছে।

প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরে প্লাবিত হয় ঘাটাল। দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ তীরবর্তী এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তখন বাসিন্দারা ত্রাণ শিবির বা পাকা বাড়ির ছাদে আশ্রয় নেন। নদীর জল না নামা পর্যন্ত দুর্ভোগ চলতেই থাকে। ঘাটালবাসীর দীর্ঘদিনের বন্যা সমস্যা দূর করতেই তৈরি হয় ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু় কাজ তেমন শুরু হয়নি। ফলে জনজীবনে যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেছে।

এবারও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দুর্গা পূজোর মুখে শিলাবতী নদীর জল বাড়ায় জলযন্ত্রনা ভোগ করতে হচ্ছে। ঘাটাল পুরএলাকার রাস্তাঘাট নদীর জল ডুবেছে। বাসিন্দাদের নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত করতে হচ্ছে। 

ঘাটাল পুরসভার ৫, ৯, ১০ নম্বর ওয়ার্ড এখন পুরোপুরি জলের তলায়। বাড়িতে জল জমায়, এখন অনেকেই পাকাবাড়ি ছাদে বা দোতলায় আশ্রয় নিয়েছেন। কয়েকদিন আগেও শিলাবতী নদীর জল বেড়েছিল। প্লাবিত হয়েছিল এলাকা। তবে সেই জল কমেও গিয়েছিল। 

ঘাটাল পুরএলাকার বাসিন্দা যুগল মান্না। তাঁর কথায়, "ছোটোখাটো বন্যা তো হয়ে থাকে এখানে। কয়েকদিন আগে নদীর জলে ডুবেছিল এলাকা। আবার পুজো মুখে হল। যাতায়াতে সমস্যা হচ্ছে। ডিঙি, নৌকা ছাড়া গতি নেই।"


```