Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কন্টাই সমবায় ব্যাঙ্কে নমিনেশন ফর্ম তোলা ঘিরে কাঁথিতে হুলস্থুল, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ 

তৃণমূলের অন্দরে এমন কাণ্ড দেখে হতবাক পুলিশও। নীরব দর্শক হয়েই দাঁড়িয়ে রইলেন তাঁরা।

কন্টাই সমবায় ব্যাঙ্কে নমিনেশন ফর্ম তোলা ঘিরে কাঁথিতে হুলস্থুল, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ 

কন্টাই সমবায় ব্যাঙ্ক

শেষ আপডেট: 13 January 2025 14:10

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

কন্টাই সমবায় ব্যাঙ্কের ডাইরেক্টর নির্বাচনের নমিনেশন ফর্ম তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে কাঁথি শহরে। অভিযোগ, শুভেন্দুর শহর কাঁথিতে এবার বিজেপির বিরুদ্ধে নয়, লড়াই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সকালে 'চোর-চোর' স্লোগান তুলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর লোকজনকে তাড়া করে। তৃণমূলের অন্দরে এমন কাণ্ড দেখে হতবাক পুলিশও। নীরব দর্শক হয়েই দাঁড়িয়ে রইলেন তাঁরা।

ডিসেম্বর মাসেই কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ভোট পর্ব মিটেছে। ১০৮ জন ডেলিগেট নির্বাচনের এই ভোটে ১০১ জন তৃণমূল কংগ্রেসের ব্যানারে জয়ী হয়েছেন। বাকি সাতজন জয়ী হয়েছেন বিজেপির ব্যানারে। আজ ডাইরেক্টর নির্বাচনের নমিনেশন ফর্ম তোলার দিন। আর সেখানেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার বাঁধে। অভিযোগ, তৃণমূলের চিন্তামণি মণ্ডল গোষ্ঠীর লোকজনদের কটাক্ষ করে সুপ্রকাশ গোষ্ঠী। চোর চোর বলে তাড়া করা হয় চিন্তামণি মণ্ডলকে। কোনও রকমে গাড়িতে উঠে পালালেন চিন্তামণি মণ্ডল। 

সুপ্রকাশ গিরির গোষ্ঠীর অভিযোগ, যাওয়ার আগে তিনি ও তাঁর সহযোগীরা নমিনেশন ফর্ম তুলে নিয়ে যায়। অখিলপুত্র তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গিরি ব্যাঙ্কের গেটের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অভিযোগ করেন, ভেতরে ভেতরে বিজেপির সাথে আঁতাত রেখে এইসব করছেন চিন্তামণি মণ্ডল ও তার সহযোগীরা। তিনি বলেন, "এরা দলের নির্দেশ কার্যত মানছেন না। বিগত দিনে পরিচালন কমিটিতে থেকে ব্যাংকের কোটি কোটি টাকা লুট ও চুরি করেছে।" তাঁকে চোর-ডাকাত বলেও আখ্যা দিলেন সুপ্রকাশ। 

অন্যদিকে চিন্তামণি মণ্ডল বলেন, "এ ব্যাপারে আমার কিছু বলার নেই। দুর্নীতি হয়ে থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে।"
নমিনেশন তোলাকে কেন্দ্র করে মারমুখী দুই গোষ্ঠীর লড়াই দেখে প্রথমে হতভম্ভ হয়ে যায় পুলিশও। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


```