Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মেহবুবার দাবি তিনি গৃহবন্দি, বললেন, কাশ্মীরের অবস্থাও আফগানিস্তানের মতোই

দ্য ওয়াল ব্যুরোঃ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিএফ নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) দাবি ehকরলেন তিনি ‘গৃহবন্দি’। বাড়ি থেকে তিনি বেরোতেই পারছেন না। আর নিজের এই পরিস্থিতির কথা জানিয়েই মেহবুবা দাবি করেছেন কাশ্মীরের পরিস্থি

মেহবুবার দাবি তিনি গৃহবন্দি, বললেন, কাশ্মীরের অবস্থাও আফগানিস্তানের মতোই

শেষ আপডেট: 7 September 2021 10:36

দ্য ওয়াল ব্যুরোঃ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিএফ নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) দাবি ehকরলেন তিনি ‘গৃহবন্দি’। বাড়ি থেকে তিনি বেরোতেই পারছেন না। আর নিজের এই পরিস্থিতির কথা জানিয়েই মেহবুবা দাবি করেছেন কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নেই। বলিউডের ৩৮ তারকার বিরুদ্ধে মামলা হল দিল্লিতে, অভিযুক্ত অক্ষয়, সলমন, অজয়রাও মেহবুবা জানিয়েছেন ভারত সরকার দাবি করছে কাশ্মীরে সব ঠিকঠাক চলছে। কিন্তু আদতে তা নয়। এ প্রসঙ্গে আফগানিস্তানের কথাও তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আফগানিস্তানের মানুষের অবস্থা নিয়ে ভারত সরকার খুব সহানুভূতিশীল। অনেক সমবেদনাও জানাচ্ছে। কিন্তু সেই একই অবস্থা যে কাশ্মীরেও, কাশ্মীরের মানুষও যে সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা নিয়ে কেন্দ্রের কোনও ভ্রূক্ষেপ নেই। সরকারের ‘স্বাভাবিকত্বের’ দাবিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার সকালে টুইট করে এই অভিযোগ করেছেন মেহবুবা। গিলানির মৃত্যুর পর কাশ্মীরে বেশ কিছু নিরাপত্তাবিধি আরোপ করেছে প্রশাসন। তার পরেই এই অভিযোগ এসেছে। তবে মেহবুবা গৃহবন্দি, এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```