Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে বিমার ক্ষতিপূরণ পাবেন বিবাহিতা কন্যারাও: কর্ণাটক হাই কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনায় (Accident) বাবা-মার (Parents) মৃত্যু (Death) হলে বিমার (Insurance) ক্ষতিপূরনের (Compensation) ভাগীদার বিবাহিতা কন্যারাও (Married Daughters)! একটি মামলার প্রেক্ষিতে এমনই যুগান্তকারী রায় দিল কর্ণাটক হাইকোর্ট (Karna

দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে বিমার ক্ষতিপূরণ পাবেন বিবাহিতা কন্যারাও: কর্ণাটক হাই কোর্ট

শেষ আপডেট: 11 August 2022 13:27

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনায় (Accident) বাবা-মার (Parents) মৃত্যু (Death) হলে বিমার (Insurance) ক্ষতিপূরনের (Compensation) ভাগীদার বিবাহিতা কন্যারাও (Married Daughters)! একটি মামলার প্রেক্ষিতে এমনই যুগান্তকারী রায় দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)।

বিচারপতি এইচ পি সন্দেশের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, এই ক্ষেত্রে আগেই মৃতের বিবাহিত পুত্রসন্তান বীমার ক্ষতিপূরণের ভাগীদার বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই রায়ের সূত্র টেনেই এবার পুত্র-কন্যা নির্বিশেষে ক্ষতিপূরণের ভাগ পাওয়ার অধিকারী বলে জানালেন বিচারপতি সন্দেশ। 'বিবাহিত ছেলে নাকি বিবাহিত মেয়ে, তা নিয়ে কোনও বৈষম্য করতে পারে না আদালত। তাই, মৃতের বিবাহিত কন্যারা ক্ষতিপূরণ দাবি করতে পারেন কিনা, এমন বিবাদ গ্রহণযোগ্য নয়,' দাবি আদালতের।

২০১২ সালের ১২ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় উত্তর কর্ণাটকের হুব্বাল্লির ইয়ামানুরের বাসিন্দা রেণুকা নামে ৫৭ বছর বয়সি এক মহিলার। এরপরেই রেণুকার স্বামী, পুত্র ও তিন কন্যা ক্ষতিপূরণ দাবি করেন। এই ঘটনায় তাঁদের বিমা সংস্থাকে তাঁদের বার্ষিক ৬% সুদ সহ ৫ লক্ষ ৯১ হাজার ৬০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইমস ট্রাইবুনাল। এরপরেই বিবাহিতা কন্যারা ক্ষতিপূরণের দাবিদার নন, এই মর্মে আদালতের দ্বারস্থ হয় বিমা সংস্থা।

সসংস্থাটির আরও দাবি ছিল, ওই মহিলারা কেউই 'নির্ভরশীল' নন। ফলে, 'নির্ভরশীলতা হারানো'র ভিত্তিতে ক্ষতিপূরণ পেতে পারেন না তাঁরা, এমনটাই ওই সংস্থাটি জানায় আদালতে। তাদের দাবি, সম্পত্তির ক্ষতির ক্ষেত্রেই একমাত্র ক্ষতিপূরণ দেওয়ার কথা। এরপরেই আদালত জানায়, নির্ভরশীলতা মানেই তা শুধুমাত্র আর্থিক নির্ভরতা নয়। সেবার উপর নির্ভরতা, শারীরিক নির্ভরতা, আবেগগত নির্ভরতা এবং মানসিক নির্ভরতাও নির্ভরশীলতার মধ্যেই পড়ে, যা কোনওভাবেই টাকা দিয়ে বিচার্য নয়, জানিয়েছে হাই কোর্ট।

রেণুকাদেবীর বয়স, উপার্জন ইত্যাদি নিয়েও সন্দেহ প্রকাশ করেছিল বিমা সংস্থাটি। সেই সন্দেহও নাকচ করে দেয় বিচারপতি সন্দেশের সিঙ্গল বেঞ্চ। রেণুকাদেবীর কেনা একটি সেলাই মেশিনের ওয়ারেন্টি কার্ড হাতে আসে ট্রাইবুনালের। সেখান থেকে জানা যায়, মৃতা মহিলার মাসিক রোজগার ছিল মাত্র ৪ হাজার ৫০০ টাকা। ফলে, ট্রাইবুনাল অত্যাধিক পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারণ করেছে, বিমা সংস্থাটির এমন দাবি উড়িয়ে দিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

অনুব্রতর ১০ দিনের সিবিআই হেফাজত ঘোষণা করল আসানসোলের বিশেষ আদালত


```