গভীর রাতে গ্রামে ১৫০ মাওবাদীর হানা, গুলি করে খুন গ্রামবাসীদের
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ-প্রশাসনের তোয়াক্কা না করে গভীর রাতে গ্রাম দখল সশস্ত্র মাওবাদীদের। তারপরই চলে হত্যালীলা।বাড়ির দরজা ভেঙে তিন জন গ্রামবাসীকে তারা কোপাতে শুরু করে, টেনে বাইরে এনে তিন জনকেই গুলি করে খুন করা হয়। ক্ষতবিক্ষত তিনটি দেহ মাটি
শেষ আপডেট: 22 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ-প্রশাসনের তোয়াক্কা না করে গভীর রাতে গ্রাম দখল সশস্ত্র মাওবাদীদের। তারপরই চলে হত্যালীলা।বাড়ির দরজা ভেঙে তিন জন গ্রামবাসীকে তারা কোপাতে শুরু করে, টেনে বাইরে এনে তিন জনকেই গুলি করে খুন করা হয়। ক্ষতবিক্ষত তিনটি দেহ মাটিতে পুঁতে পালিয়ে যায় তারা । সোমবার রাতে ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের মাওবাদী প্রবণ এলাকা গড়চিরোলিতে। সেখানাকার কাসনাসুর গ্রামে ঢুকে তাণ্ডব চালায় ১৫০ জন মাওবাদী।
প্রবাসী ভারতীয় দিবস’ উপলক্ষে ‘মা গঙ্গা’ হেমামালিনী, দেখুন ভিডিও
অভিযোগ, তিন জনকে মারার পর অন্য গ্রামবাসীদেরও মারধর করে মাওবাদীরা। প্রায় ৫০ মিনিট তাণ্ডব চালিয়ে গ্রাম ছাড়ে তারা। গ্রামের শেষ প্রান্তে তিন জনের দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তিন জনের দেহ উদ্ধার করে।
মাওবাদীদের টার্গেটে ছিলেন আরও তিন গ্রামবাসী।সোমবার রাতে সশস্ত্র মাওবাদীরা হামলা চালালে গ্রাম থেকে পালিয়ে যান তাঁরা। আপাতত তিনজনেই পুলিশের আশ্রয়ে। মাওবাদীদের এত বড় হামলা নতুন করে পুলিশ-প্রশাসনকে চিন্তায় ফেলেছে। গ্রামের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আপাতত গ্রামের অধিকাংশ মানুষ পুলিশের আশ্রয়ে রয়েছেন। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।
অবশ্য, গ্রামবাসীদের মারধর করা নিয়ে ধন্দে পুলিশ। আতঙ্কিত গ্রামবাসীরা পুলিশের নিরাপত্তা পেলেও, এএসপি হরি বাজালি জানাচ্ছেন, সোমবার রাতে মাওবাদীরা গ্রামে ঢুকে ছয় জনের খোঁজ করে। তাদের টেনে বার করে বাকিদের গ্রাম ছাড়ার নির্দেশ দেয়।
পড়ুন-
https://www.four.suk.1wp.in/22-1-2019-news-india-nia-reveals-that-ex-pdp-mlas-vehicle-used-for-attack-on-amarnath-pilgrims/