Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাকিস্তানে ভিডিও কল কেন! পুলিশের হাতে গ্রেফতার 'সন্দেহজনক' যুবক

দ্য ওয়াল ব্যুরো: সেনাবীহিনীর ছাউনির খুব কাছ থেকে পাকিস্তানে ভিডিও কল করার অভিযোগে গ্রেফতার হল যুবক। অভিযোগ, সেনা শিবিরের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবক। পাকিস্তানের কোনও অপরাধমূলক কাজের সঙ্গে তার যোগাযোগ আছে বলে প্রাথমিক তজন্তে

পাকিস্তানে ভিডিও কল কেন! পুলিশের হাতে গ্রেফতার 'সন্দেহজনক' যুবক

শেষ আপডেট: 10 March 2019 20:07

দ্য ওয়াল ব্যুরো: সেনাবীহিনীর ছাউনির খুব কাছ থেকে পাকিস্তানে ভিডিও কল করার অভিযোগে গ্রেফতার হল যুবক। অভিযোগ, সেনা শিবিরের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবক। পাকিস্তানের কোনও অপরাধমূলক কাজের সঙ্গে তার যোগাযোগ আছে বলে প্রাথমিক তজন্তে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, ৩৫ বছরের ওই ধৃত যুবকের নাম ফাতান খান। রাজস্থানের জয়সলমের জেলার রামগড় থানার অন্তর্গত সোনু গ্রাম সংলগ্ন সেনা ক্যাম্পের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ধৃত যুবক। বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ক্যাম্পের জওয়ানরা। তল্লাশি করে, ধৃতের কাছ থেকে একটি স্মার্টফোন, চারটি পেন ড্রাইভ ও একটি কার্ড রিডার বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া স্মার্টফোন থেকে গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে ভিডিও কল করা হয়েছিল বলেও প্রমাণ পাওয়া গিয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। কী কারণ সে পাকিস্তানে ভিডিও কল করছিল তা-ও জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই জেরার মুখে সে তার নাম ফাতান খান এবং সে স্থানীয় শিয়ালো কী বসতি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, তাদের কাছে লিখিত ভাবে দেওয়া মুচলেকায় ধৃত যুবক স্বীকার করেছে যে সে সেনা ক্যাম্পে বাইরে দাঁড়িয়ে পাকিস্তানে ভিডিও কল করছিল। সেনা আধিকারিকেরা তাকে আরও চাপ দিলে সে ভয় পেয়ে জানায়, পাকিস্তানে থাকা এক আত্মীয়কে ফোন করার চেষ্টা করছিল সে। কিন্তু, ফোন লাগছিল না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম শিয়ালো কী বসতি এলাকার বাসিন্দা ফাতান খান ওরফে ফাতিয়া এর আগেও পাকিস্তানে ফোন করেছে। তার ফোনের কল ডিটেলস ঘেঁটে দেখা গিয়েছে, পাকিস্তানে গত ২৩ ফেব্রুয়ারি শেষ ভিডিও কল করেছিল ফাতান।
পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উমারকোটে তার কাকা ও অন্য আত্মীয়েরা থাকেন বলে জানা গিয়েছে। ফাতান তাদের কাছে ঘুরতে যাওয়ার পাশাপাশি, এখান থেকে ফোনে কথাও বলে।
ধৃত যুবকের দাবি, তার উট এবং ছাগলের ব্যবসা আছে। সেই ব্যবসার সূত্রে এবং আত্মীয়দের সঙ্গে কথা বলার জন্যই সে মাঝেমাঝে পাকিস্তানে ফোন করে। 

```