Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তিন তালাকের পর ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে পালা করে গণধর্ষণ! ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক (triple talaq) দিয়ে বিবাহ বিবাহ বিচ্ছেদ করেছিল স্বামী। তারপর ফের স্ত্রীর সঙ্গে সংসার করার জন্য নিজের ছোট ভাইয়ের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিয়ে আবার বিচ্ছেদ অর্থাৎ নিকাহ হালালা করাতে চেয়েছিল

তিন তালাকের পর ভাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে পালা করে গণধর্ষণ! ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

শেষ আপডেট: 14 November 2022 01:37

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক (triple talaq) দিয়ে বিবাহ বিবাহ বিচ্ছেদ করেছিল স্বামী। তারপর ফের স্ত্রীর সঙ্গে সংসার করার জন্য নিজের ছোট ভাইয়ের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিয়ে আবার বিচ্ছেদ অর্থাৎ নিকাহ হালালা করাতে চেয়েছিল স্বামী। কিন্তু ছোট ভাইয়ের সঙ্গে বিয়ের পর মহিলার স্বামী এবং দেওর মিলে পালা করে তাঁকে ধর্ষণ (gang rape) করত বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে (Lucknow)। এই ঘটনায় স্বামী দেওর সহ পরিবারের মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্যাতিতা। সূত্রের খবর, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল মহিলার। কিন্তু কয়েক মাস আগেই তাঁকে তালাক দেয় স্বামী। এরপর তাঁর স্বামী ফের 'প্রাক্তন' স্ত্রীর সঙ্গে সংসার করার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু সে সাফ জানায়, আবার সংসার করতে চাইলে আগে নিকাহ হালালা, অর্থাৎ অন্য পুরুষকে বিয়ে করে তার থেকে বিচ্ছেদ নিয়ে তবেই বিয়ে করতে হবে তাকে।

সেই প্রস্তাবে রাজি হন নির্যাতিতা। এরপরেই নিজে ছোট ভাই অর্থাৎ মহিলার দেওরের সঙ্গে তাঁর বিয়ে দেয় ওই ব্যক্তি। কিন্তু বিয়ের পর কিছুতেই বিবাহ বিচ্ছেদে রাজি হচ্ছিল না দেওর। ওই মহিলা জানিয়েছেন, এরপরেই দুই ভাই মিলে পালা করে নিয়মিত ধর্ষণ করত তাঁকে।

বেশ কয়েকদিন এই নির্যাতন চলার পর স্বামী, দেওর সহ পরিবারের মোট ছ'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ছয়জনের বিরুদ্ধে গণধর্ষণ, অস্বাভাবিক যৌনতা এবং মুসলিম মহিলাদের বিবাহ অধিকার আইনের বিভিন্ন ধারায় মামলার রুজু করেছে পুলিশ।

মহিলাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন তিনি। ৬ জন অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আইন করে নিষিদ্ধ করা হয় তাৎক্ষণিক তিন তালাক। কিন্তু তা সত্ত্বেও যে দেশের বিভিন্ন প্রান্তে তাৎক্ষণিক তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে চলেছে, এই ঘটনার মাধ্যমে তা ফের প্রমাণ হয়ে গেল।

৭৫ হাজার টাকা ঘুষ নিচ্ছিল জিএসটি-র আধিকারিকরা! ফাঁদ পেতে হাতেনাতে ধরল সিবিআই


```