Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আবার একটা বাঘ পাঠিয়ে দিয়েছে, পাঠালে চিরদিনের জন্য পাঠাক', হুঙ্কার মমতার

দক্ষ বনকর্মীদের টানা সাতদিন নাস্তানাবুদ করার পর শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে ২৯ ডিসেম্বর ঘুম পাড়ানি গুলি খেয়ে ক্ষান্ত হয়েছিল বাঘিনি জিনাত! আবার সেই বাঘের আতঙ্ক।

'আবার একটা বাঘ পাঠিয়ে দিয়েছে, পাঠালে চিরদিনের জন্য পাঠাক', হুঙ্কার মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 January 2025 17:47

রফিকুল জামাদার

২০ ডিসেম্বর শুরুটা হয়েছিল ঝাড়গ্রামের কটচুয়ার জঙ্গল থেকে। সেখান থেকে বেলপাহাড়ির কাঁকড়াঝোড়, ময়ূরঝর্না-সহ বিভিন্ন এলাকায় একদিন কাটিয়ে পুরুলিয়ার রাইকা পাহাড়! সেখানে দক্ষ বনকর্মীদের টানা সাতদিন নাস্তানাবুদ করার পর শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে ২৯ ডিসেম্বর ঘুম পাড়ানি গুলি খেয়ে ক্ষান্ত হয়েছিল বাঘিনি জিনাত (Tiger Zeenat)! 

বেশি দিন কাটেনি। এরই মধ্যে আবার হঠাৎ বাঘের প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। আবারও নাকি একটা বাঘ 'পাঠিয়ে দেওয়া' হয়েছে বাংলায়। সোমবার গঙ্গাসাগর মেলার মঞ্চ থেকেই মমতা বললেন, 'কেউ ধরতে পারল না। আমরা যেই বাঘকে ধরলাম ওমনি বলে ফেরত দাও, ফেরত দাও। আবার একটাকে পাঠিয়ে দিয়েছে। আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে ওমনি দাও দাও শুরু করল। কোনও রকম তাকে আহত না করে যেভাবে আমরা বাঘ ধরেছি সেটা একটা মডেল। এরই মধ্যে আবার একটা পাঠিয়ে দিয়েছে। এ আবার কী?'

এখানেই থামেননি মমতা। হুঙ্কারের সুরে বলেন, 'যদি পাঠাতেই হয় তাহলে চিরকালের জন্য পাঠাক। আমরা রেখে দেব। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে, আমাদের ফরেস্ট আছে, সেখানে রেখে দেব। তোমাদের রাখার জায়গা নেই। কী করলে? নিয়ে গিয়ে জলে ছেড়ে দিলে। সেই জল পেরোতে কতক্ষণ। আবার একটা চলে এসেছে। আমি ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব যে তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেন ব্যাপারটা দেখে। সব সময় যেন আমাদের দোষারোপ না করে। এর জন্য পাঁচটা দিন অনেকে দুর্ভোগের মধ্যে দিয়ে কাটিয়েছে। আমাদের পুলিশ কনভয় করে বাঘকে ফেরত দিয়ে এসেছে।' 

স্পষ্ট জানিয়ে দেন, আবার যে বাঘটা ঢুকেছে খোঁজ খবর করে তাকে যেন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বলেন, 'বারবার আমার রাজ্যের মানুষ ভোগান্তি পোহাবে, তা হতে দেব না। বন্য জন্তুকে আমরা ভালবাসি। পাশাপাশি একটা মানুষের জীবনের দামও অনেক। আমি একতরফা কথা বলি না। কারণ, বন, অরণ্য, জঙ্গল পাহাড় সমুদ্র প্রকৃতি মাতার দান। আমরা সবাইকে ভালবাসি। সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে।' 


```