Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মোদী সরকার কোনও সংবিধান মানছে না, যা ইচ্ছে তাই করছে: কৃষিবিল বিরোধী মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তৃতার হাইলাইটস

দ্য ওয়াল ব্যুরো: কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ধর্নায় বসেছেন কৃষকরা। গান্ধীমূর্তির পাদদেশে আজ সেখানে গিয়ে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাঙলে হাত দিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি। দেখুন হাইলাইটস। আজ সব মানুষকে একজোট

মোদী সরকার কোনও সংবিধান মানছে না, যা ইচ্ছে তাই করছে: কৃষিবিল বিরোধী মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তৃতার হাইলাইটস

শেষ আপডেট: 10 December 2020 11:09

দ্য ওয়াল ব্যুরো: কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ধর্নায় বসেছেন কৃষকরা। গান্ধীমূর্তির পাদদেশে আজ সেখানে গিয়ে বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাঙলে হাত দিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি। দেখুন হাইলাইটস।
  • আজ সব মানুষকে একজোট হওয়া প্রয়োজন।
  • আমি নিজে ২৬টা দিন ধর্মতলার মঞ্চে অনশন করেছিলাম। সেই মঞ্চটা এত শক্ত ছিল না। আলগা ছিল। ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ছুঁচো ঘুরে বেড়াচ্ছে। আমরা ২৪ ঘণ্টার জন্য অনশন করব বলে বসেছিলাম।
  • জমি রক্ষা করতে গিয়ে সেই সময় আমাদের ওপর কি অত্যাচার করেছিল তা আপনারা জানেন।
  • আমাকে এমন ভাবে মারা হয়েছিল আমার বুকে রক্তক্ষরণ হয়েছিল। আমার পালস রেট ৪৪-এ নেমে গেছিল। আমাকে লাইভ সেভিংয়ে দেওয়ার জন্য ডাক্তাররা রেডি হয়েছিলেন।
  • রেলের অনেক কাজ করেছি আমি এখানে, সব কাজ করেছি। বিজেপি কী করেছে, একটা কাজ করেনি, ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়। কী করেছে বাংলার জন্য?
  • আমি প্রত্যেকটা ঘটনা মনে রেখেছি। আমার ১০৪টে বই বেরিয়েছে। এই বইগুলো পড়লে বুঝতে পারবেন। আমি ১৯৯৩ সাল থেকে বই লেখা শুরু করেছিলাম।
  • আজ এমন আইন করেছে, আলু আজ যদি আপনি পান, এখন শীতকাল তাই পাচ্ছেন। শীতকালে উৎপাদন হয়। গরম কালে ক্রাইসিস দেখা যাবে। আমরা ক্রাইসিস হলে আমরা হাফ দামে দিতাম।
  • কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কোনও সংবিধান মানছে না। বিজেপির সরকার যখন যা হচ্ছে তাই করছে। আর আইন দেখাচ্ছে।
  • রাজীব গান্ধীর সরকার ৪০০ এমপি নিয়েও এইসব সাহস দেখাত না। আর ওদের ৩০০ এমপি-ও না। তবু এইসব করে বেড়াচ্ছে। কখনও নোট বাতিল, কখনও এই বিক্রি ওই বিক্রি।
  • প্রতিদিন সকালে উঠছে আর এইসব করে বেড়াচ্ছে। আরএসএস হিন্দু ধর্মের প্রবর্তক আমি মানি না, মনে করি না। আরএসএসের সবাই খারাপ আমি তা মনে করি না।
  • এই নরেন্দ্র মোদীর সরকার নিজেরা ভিডিও করে, ভিডিও বানিয়ে মিডিয়াকে দিচ্ছে, আর মিডিয়া সেটার প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে না। ওদের দোষ না ওদের মালিকগুলো সব বিক্রি হয়ে গেছে।
  • আজকে জিজ্ঞেস করি আরএসএসের বন্ধুদের, সম্মানযোগ্য মানুষকে, কাকে সাহায্য করে বেড়াচ্ছেন? আজকে কৃষকদের সব লুঠ করে দেবে? গ্রামে গিয়ে বলবেন দিল্লি থেকে এসেছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে!
  • খালি কুৎসা করা, কুকথা বলা, অকথ্য বলা, মিথ্যে বলা, অর্ধ সত্য বলা, গর্ধনরের দল, বাংলায় বসে বাংলার বদনাম করে চলেছে!
  • আপনাদের কাছে তথ্য আছে আর আমাদের কাছে নেই এটা ভাববেন না। আমাদের কাছেও তথ্য আছে। শুধু ব্যক্তিগত আক্রমণ আমরা করি না।
  • কিন্তু বাংলার সব খারাপ, তোমরা ধোয়া তুলসীপাতা? গুজরাত দাঙ্গা লোকে ভুলে গেছে?
  • আমার পরিবারেরও কেউ যদি অন্যায় হলে শাস্তি হবে। আইন সবার জন্য এক।
  • হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাবে। হাজার হাজার কোটি টাকা দিয়ে সংসদ বানাবে। আমি এখনও মনে করি এখন সংসদের ভবন না করে টাকাটা কৃষকদের দিয়ে দেওয়া উচিত ছিল। সংসদ ভবন যা আছে তাতে চলতে পারত।
  • নির্লজ্জ, এত মিথ্যে কথা বলে এরা! আমি শুনেছি আজ ও কাল প্রচার পায়নি তাই আজকেও বলেছে কেন্দ্র চাল দেয় আর রাজ্য চাল চুরি করে। ট্যাক্স লেতা হ্যায় ১০০% আর রাজ্যকো দেতা হ্যায় ৪০%। আর বলেন কেন্দ্র সব দিয়েছে। সারাক্ষণ মিথ্যে কথা বলে চলেছে।
  • বাংলাকে বঞ্চনা, লাঞ্ছনা করার জন্য ধান নিয়েও ওরা যা ইচ্ছে তাই করছে। ভয় পাবেন না, আমরা চাষিদের পাশে আছি।
  • আগামী জুন মাস থেকে আমরাও ফ্রি রেশন দেব।
  • কোভিড চলছে হঠাৎ ক্লোজ ডাউন। ক্লোজ ডাউন থেকে শাট ডাউন। শাট ডাউন থেকে ডাউন ডাউন। সাধারণ মানুষ ৭ দিন ধরে রাস্তায় হেঁটেছে।
  • ৩০০টা ট্রেন ভাড়া করেছি। সব টাকা দিয়েছি রেলকে।
  • এটা অ্যান্টি ফার্মার্স বিল, তাই সাপোর্ট দিচ্ছি না।
  • আপনারা সকলে কৃষকবন্ধুর লিস্টে নাম তুলে নেবেন।
  • তুমি (বিজেপি সরকার) দেখো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করছে কি করছে না।
  • তুমি কার সঙ্গে দেখা করছো জানাও, তুমি কার সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছো জানাও, তুমি কার সঙ্গে ঘুরতে যাচ্ছো জানাও, শুধু ডাটা চাই ডাটা। ওর সব ডাটা চাই।
  • ওরা চায় ওরাই একা থাকবে, একটা দেশ একটা নেতা, বাকি সব মরে যাক। এটা তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট।
  • বিজেপি পার্টি ক্ষমতায় এলে সর্বনাশ করে দেবে।
  • ওরা বাংলার পার্টি নয়, ওটা দিল্লির পার্টি। দিল্লি থেকে গুজরাতের পার্টি। নচিকেতার একটা গান খুব মনে পড়ছে।
  • বাইরে থেকে লোক এসে গ্রামে-গ্রামে এসে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। বাইরের কাউকে দেখলে সোজা থানায় গিয়ে ডায়েরি করবেন। মেয়েদের বলব বাইরে থেকে কাউকে এলাকায় দেখলে তাড়া করুন।
  • একজন সাংবিধানিক পোস্টে থেকে বলছে বাংলায় ফায়ার বিগ্রেড ডাকো, বাংলায় আগুন লেগেছে। আমি বলছি ফায়ার বিগ্রেড আপনার আগে ডাকা উচিত। কারণ আপনার মাথা ঠান্ডা করা উচিত।
  • কালও মিথ্যে কথা বলেছে, বলেছে নাকি রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে।
  • পলিটিকাল মার্ডার: ২০০১ সালের মে থেকে ২০১১ সালের মে মাসের মধ্যে ৬৬৩ জন, ২০১১ সালের জুন থেকে ২০১৯ পর্যন্ত ১৫৩ জন। এর মধ্যে দুটো পঞ্চায়েত ভোটও হয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশনে কিছু গ্রামীণ ভায়োলেন্স হয়। আমরা না চাইলেও হয়।
  • দেশের কোনও কাজ করবে না। প্রতি সপ্তাহে ৩ দিন করে রেডিওতে ভাষণ দেবে। মিডিয়াতে ভাষণ দেবে। মিত্র.... এখন মিত্রটা যদিও কমেছে একটু... এখন ভ্যাকসিন চলছে।
  • গতবার হেস্টিংসে কী হয়েছিল, তোমাদের লোক ছিল। নিজেদের লোক দিয়ে নাটক করছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কারা, মনে পড়ে?
  • যার যত বেশি দুর্নীতি সে সব থেকে বড় নেতা। তৃণমূলে থাকলে তারা সারদা নারদার ছানা। আর বিজেপিতে গেলে তারা রত্নগর্ভা। সারদা-নারদা আমাদের সময়ে হয়নি। যখন হয়েছে, বিজেপি তুমি সব জানতে।
  • রোজ কেউ না কেউ চলে আসছে। চাড্ডা নাড্ডা গাড্ডা।
  • যখন কিছু না থাকে তখন ভায়োলেন্স করে বলে, এই দেখো আমাকে মেরেছে। একটা কনভয়ে ৫০টা গাড়ি থাকবে কেন। তার মধ্যে আবার ৩০টা গাড়ি প্রেসের, ৪০টা বাইক।
  • কেন দাঁড়িয়েছিলে রাস্তায়, কে একটা ইট মারবে আর ভিডিও তুলবে। আগে থেকে গাড়ি থেকে ভিডিও করছিলে, জানতে তোমরা যে ইট মারবে... জানতে বুঝি!
  • এত সব সিআরপিএফ নিয়ে ঘুরছো, সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছো তাহলে কী করে গাড়িতে হাত দিল?
  • এক এক জন গুন্ডাকে পর্যন্ত আধাসেনা জওয়ান দিয়ে রেখেছো। আর তোমার পার্টির লোক যখন আর্মস নিয়ে, লাঠি নিয়ে রাস্তায় নামে তখন উল্টে রাজ্যকে দোষ দাও। রাজ্যকে কিছু জানাও না।
  • যতবার আমি দিল্লি যাই, বিজেপির লোক আমার বাড়ি ঘেরাও করে। আমার গাড়ি ঘেরাও করে গন্ডগোল তৈরি করে।
  • আমাদের শিরাকোলে একটা প্রোগ্রাম ছিল, ওরা পরে ঠিক করেছে। তোমরা প্ল্যানিং করে করোনি তো! আমি পুলিশকে বলব তদন্ত করে বের করতে সব মিথ্যে মানা যায় না। আর মানা যাবে না।
  • ইশ্বরচন্দ্রের মূর্তির মতো প্ল্যান করে করোনি তো আজ!
  • কুলোগুলো আমি নিলাম, কুলোগুলো আমার। বাদ-বাকিগুলো যারা এসেছে, সবার।
  • আমরা আছি থাকব, বহিরাগতদের বাংলা দখল করতে দিচ্ছি না দেব না। বাংলা থেকে শিক্ষা নিন।

```