Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহারাষ্ট্র সঙ্কট: কাল বিধানসভায় অগ্নিপরীক্ষা উদ্ধবের, আজ মুম্বই ফিরছেন শিন্ডেরা

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভায় আগামীকাল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackrey)। রাজভবন থেকে আগামীকাল সকাল ১১'টায় অধিবেশন ডাকতে বিধানসভার সচিব মারফত ডেপুটি স্পিকার তথা বর্তমান কার্যনির্বাহী

মহারাষ্ট্র সঙ্কট: কাল বিধানসভায় অগ্নিপরীক্ষা উদ্ধবের, আজ মুম্বই ফিরছেন শিন্ডেরা

শেষ আপডেট: 29 June 2022 04:41

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভায় আগামীকাল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackrey)। রাজভবন থেকে আগামীকাল সকাল ১১'টায় অধিবেশন ডাকতে বিধানসভার সচিব মারফত ডেপুটি স্পিকার তথা বর্তমান কার্যনির্বাহী স্পিকারকে জানানো হয়েছে।

তবে, ডেপুটি স্পিকার কোনও আইনি পথ নেবেন কিনা সেটাও এখন দেখার। তাঁর বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব বিধানসভার বিবেচনাধীন।

এদিকে, আজই মুম্বই ফিরবেন বলে জানিয়েছেন বিদ্রোহী শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে। চলতি পরিস্থিতি অনুযায়ী উদ্ধব ঠাকরের সরকারের মেয়াদ কালই শেষ হয়ে যেতে পারে।

সূত্রের খবর, বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে শিবসেনার দুই শিবিরের বক্তব্য সরাসরি তাদের মুখ থেকেই জানা যাবে।

গতকাল রাতে দিল্লি থেকে ফিরে রাতেই রাজভবনে যান বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ। দুদিন আগে থেকেই সরকার গড়ার তোড়জোড় শুরু করে বিজেপি।

বিজেপির বিরোধী দলনেতা গতকাল দুপুরেই দিল্লি পৌঁছন। বিকেলে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহের সঙ্গেও আলাদা করে ফোনে কথা হয় ফড়নবিশের। তারপর রাতেই তিনি মুম্বই ফেরেন এবং সেখান থেকে সটান তাঁর কনভয় যায় রাজভবনে।

সূত্রের খবর, তিনি রাজ্যপালকে বলেছেন যে অবিলম্বে বিধানসভা অধিবেশন ডেকে উদ্ধব ঠাকরেকে তাঁর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে। ফড়নবিশের দাবি, শিবসেনার প্রায় ৩৯ জন বিধায়ক গত প্রায় দু'সপ্তাহ ধরে রাজ্যের বাইরে আছেন। সকলেই আদালতে মামলা করে, সংবাদমাধ্যম-সহ বিভিন্ন জায়গায় বিবৃতিতে জানিয়েছেন যে, তাঁরা কেউই আর শিবসেনার সঙ্গে নেই। অৰ্থাৎ, মহারাষ্ট্রের এই বিকাশ আগাড়ি জোট সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে।


```