Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘জয় শ্রী রাম’ না বলায় ট্রেন থেকে লাথি মেরে ফেলা হল মাদ্রাসা শিক্ষককে, এ শহরেই!

দ্য ওয়াল ব্যুরো: ‘জয় শ্রী রাম’ না বলায় এক মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ উঠল এবার এ শহরেই৷ হুগলির এক মাদ্রাসার শিক্ষক মহম্মদ শাহরুখ হালদার ২০শে জুন আপ ক্যানিং লোকালে শিয়ালদা আসছিলেন।  শাহরুখের অভিযোগ, সে সময়েই ‘হিন্দু সংহতি সংঘ’-এর ফেট্টি

‘জয় শ্রী রাম’ না বলায় ট্রেন থেকে লাথি মেরে ফেলা হল মাদ্রাসা শিক্ষককে, এ শহরেই!

শেষ আপডেট: 26 June 2019 07:45

দ্য ওয়াল ব্যুরো: ‘জয় শ্রী রাম’ না বলায় এক মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ উঠল এবার এ শহরেই৷ হুগলির এক মাদ্রাসার শিক্ষক মহম্মদ শাহরুখ হালদার ২০শে জুন আপ ক্যানিং লোকালে শিয়ালদা আসছিলেন।  শাহরুখের অভিযোগ, সে সময়েই ‘হিন্দু সংহতি সংঘ’-এর ফেট্টি মাথায় পরা প্রায় ১৫ -২০ জন তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে জোর করে এবং তা বলতে অস্বীকার করলে তাঁর উপর অত্যাচার করা হয়।  প্রথমে চড়, ঘুসি চলে।  পরে তাঁকে হঠাৎই চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।  ঢাকুরিয়া স্টেশন পেরোনোর সময়ে থেকেই মারধর চলে।  পার্কসার্কাস স্টেশনে ট্রেন ঢোকার পরে তাঁকে চলন্ত ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।  ওই শিক্ষক হতাশ হয়ে জানিয়েছেন, ওই ট্রেনে একজনও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। পার্কসার্কাস স্টেশনে লোকজন এসে তাঁকে মাথায় জল দেন এবং ডাক্তারের কাছে নিয়ে যান।  শাহরুখের ডান চোখে আঘাত রয়েছে যথেষ্ট।  ইতিমধ্যেই তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ ট্রেনে এই ঘটনা ঘটায় বালিগঞ্জ জিআরপি-তেও অভিযোগ জানানো হয়৷ তবে ঘটনার পরে হিন্দু সংহতি সংঘের পক্ষ থেকে দেবতনু ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করে বলছেন, এমন কিছুই করা হয়নি।  বরং এই ‘জয় শ্রী রাম’ ধ্বনি তাঁদের সমর্থকরা দিচ্ছিলেন বলে তাঁদের উপর আক্রমণ করা হয়েছে।  তাঁদের লক্ষ্য করে পাথর ছোঁড়াও হয়েছে।  তাঁদের এক সমর্থক আহতও হয়েছেন।  আর জয় শ্রী রাম কেউ না বললে, তাঁকে আঘাত করা তাঁদের ‘কালচারের মধ্যে পড়ে না। ’ দু-চার দিন আগেই ঝাড়খণ্ডের খরসাবত জেলায় চোর সন্দেহে তবরেজ আনসারি নামের এক যুবককে বৈদ্যুতিক থামের সঙ্গে বেঁধে মারধর করা হয়।  পাশাপাশি তাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।  একটানা প্রায় ১৮ ঘণ্টা ধরে তাঁকে অকথ্য অত্যাচারের পরে মারা যায় সেই ২৪ বছরের যুবক।  ঝাড়খণ্ডের মতো এ রাজ্যেও কি অসহিষ্ণুতার আঁচ এসে পড়ছে!

```