Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

থাপ্পড় মারতে মারতে পা চাটানো হচ্ছে! ফের মধ্যপ্রদেশে নিগ্রহ যুবককে, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব কাণ্ডের পর ফের খবরের শিরোনামে মধ্যপ্রদেশ। সৌজন্যে আরও একটি ভাইরাল ভিডিও। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির ভেতর এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে অন্য একজনের পা চাটতে বাধ্য করা হচ্ছে (Forced To

থাপ্পড় মারতে মারতে পা চাটানো হচ্ছে! ফের মধ্যপ্রদেশে নিগ্রহ যুবককে, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 8 July 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব কাণ্ডের পর ফের খবরের শিরোনামে মধ্যপ্রদেশ। সৌজন্যে আরও একটি ভাইরাল ভিডিও। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির ভেতর এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে অন্য একজনের পা চাটতে বাধ্য করা হচ্ছে (Forced To Lick Feet)। সঙ্গে চলছে অশ্রাব্য গালিগালাজ। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অত্যন্ত তৎপরতার সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার দাবরা শহর এলাকায় (Madhya Pradesh Viral video)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির ভিতর এক ব্যক্তিকে বেধড়ক মারধর করছে অন্য একজন। প্রথম দিনের গানে কষিয়ে থাপ্পড় মেরে তাঁকে দিয়ে বলানো হচ্ছে, 'গোলু গুর্জর বাপ হ্যায়,' অর্থাৎ কিনা, গোলু গুর্জর হল বাবা।

এটাই শেষ নয়। মৌখিক অকথ্য গালিগালাজের পাশাপাশি ওই ব্যক্তিকে দিয়ে নিজের পা চাটাতেও দেখা যায় অভিযুক্তকে। একই গাড়ির ভিতর তোলা অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিগৃহীত ওই ব্যক্তির মুখে জুতো দিয়ে মারছে দ্বিতীয়জন। শুক্রবার এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। নিগৃহীত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপহরণ এবং মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

https://twitter.com/Gabbar0099/status/1677644665020092416

উল্লেখ্য, দিনকয়েক আগেই এক আদিবাসী যুবকের মুখে প্রবেশ শুক্ল নামে এক বিজেপি নেতার প্রস্রাব করে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে যাওয়ার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্বয়ং ওই আদিবাসী যুবককে বাড়িতে ডেকে সহস্তে তাঁর পা ধুয়ে দেন। প্রকাশ্যে ক্ষমাও চান তিনি।

ঘটনায় প্রবেশ শুক্লকে গ্রেফতার করা হয়। তার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে শিবরাজ সরকার। যদিও অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে বিজেপি।

গান্ধীগিরি: মুখে প্রস্রাব, অভিযুক্তের সাজা চান না আক্রান্ত আদিবাদী যুবক


```