Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ধোনি ফের প্রমাণ করলেন বয়স একটা সংখ্যাই, কারানের দু’বলে ছক্কা মেরে বাজিমাত

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (M S Dhoni) মানেই ম্যাজিক, ফের সেটি প্রমাণিত হল চেন্নাইতে ঘরের মাঠে। পরপর দুটি বলে ছক্কা মেরে তিনি দলের রানকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে গেলেন।   চেন্নাইয়ের (CSK Vs PBKS)) খেলা মানেই মাঠে হলুদের খেত হয়ে যাওয়া।

ধোনি ফের প্রমাণ করলেন বয়স একটা সংখ্যাই, কারানের দু’বলে ছক্কা মেরে বাজিমাত

শেষ আপডেট: 30 April 2023 13:28

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (M S Dhoni) মানেই ম্যাজিক, ফের সেটি প্রমাণিত হল চেন্নাইতে ঘরের মাঠে। পরপর দুটি বলে ছক্কা মেরে তিনি দলের রানকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে গেলেন।  

চেন্নাইয়ের (CSK Vs PBKS)) খেলা মানেই মাঠে হলুদের খেত হয়ে যাওয়া। চিপক স্টেডিয়ামেও সেটাই দেখা গিয়েছে রবিবার। তার মধ্যে ধোনির রুদ্রমূর্তি আরও তাতিয়ে দিয়েছে দর্শকদের।

আইপিএলের ইতিহাসে শেষ ওভারে ধোনির স্কোর মোট ৭০৯ রান। মাত্র ২৯০ বল খেলে এই রান করেছেন ধোনি। চারের চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনি। মোট ৫৯টি ছয় মেরেছেন। চার হাঁকিয়েছেন ৪৯টি।

https://twitter.com/rahulmsd_91/status/1652643161901244416

সব থেকে বড় কথা, ধোনিকে দেখে বোঝাও যাবে না তাঁর বয়স প্রায় ৪২ হতে চলল। এখনও সেই ক্ষিপ্রতা, সেই ফিটনেস।

২০তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজা আউট হলে ক্রিজে আসেন ধোনি। নিজের প্রথম বলে কোনও রান নেননি। দ্বিতীয় বলে নেন ১ রান।

https://twitter.com/ChennaiIPL/status/1652645278053199872

এর পরের বলে স্ট্রাইকে ছিলেন ডেভন কনওয়ে। স্যাম কারান চতুর্থ বল ওয়াইড করেন। অতিরিক্ত বলে ১ রান নেন কনওয়ে। ১৯.৪ ওভারে ১৮৮ রান ছিল চেন্নাই সুপার কিংসের। কেউ ভাবেননি এই রান ২০০ হয়ে যাবে। কিন্তু ধোনি পরপর দু’বলে ছয় মেরে রানকে একটা মাইলফলকে নিয়ে গিয়েছেন।

স্যাম কারান ওয়াইড বাউন্সার দেন মাহিকে। সেই বলেই সোজা ছক্কা হাঁকান। শেষ বলে কারান ইয়র্কার না দিয়ে, একটি কম ফুল টস বল দেন। ধোনি সেই বলটি ডিপ মিড-উইকেটের উপর দিয়ে ছয় মারেন। ৮৮ মিটার ওভার বাউন্ডারি হয়ে যায়। শেষ দুই বলে ১২ রান করে চেন্নাইয়ের স্কোর দু'শোতে নিয়ে যান ধোনি। ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। মুহূর্তের মধ্যে টুইটারে তিনি ট্রেন্ডিং হতে থাকেন। অনেকে এও বলতে থাকেন, ক্রিকেটে সর্বকালের সেরা ফিনিশার ধোনিই।

রোহিতের ব্যাটে রানের ফুলঝুরি, রেকর্ডের ছড়াছড়ি! জন্মদিনে ফিরে দেখা হিটম্যানের ৫ নজির


```