
শেষ আপডেট: 22 July 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) নামটায় জাদু রয়েছে। তিনি যেখানে থাকেন, সেই জায়গা বিখ্যাত হয়ে যায়। আমেরিকান মেজর সকার লিগে এমন একটি ক্লাবে গিয়েছেন, যারা পয়েন্ট তালিকায় সকলের নিচে রয়েছে। তাও মেসি খেলছেন, তাই পপুরো মহলই বদলে গিয়েছে।
মাঠে এসেছিলেন বহু কিংবদন্তিরা। স্রেফ লিও ম্যাজিক দেখার আশায়। ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে নিজের অভিষেক ম্যাচেই নিজের নামের সুবিচার করলেন বিশ্বজয়ী বর্তমান অধিনায়ক।
প্রথম থেকে তিনি মাঠে নামেননি। খেলার ৫৪ মিনিটে মাঠে নেমে মেসির ফ্রিকিক থেকে বল জালে জড়িয়ে গেল বিপক্ষের জালে। মেসির গোলে জিতল ডেভিড বেকহ্যামের ক্লাব মিয়ামি।
১৬ বছর আগে ২০০৩ সালের ২১ জুলাই বেকহ্যামেরও অভিষেক হয়েছিল আমেরিকার ফুটবলে। ২০২৩ সালে একই দিনে মেসির অভিষেক হল। মেসির অভিষেক ম্যাচে মাঠে প্রচুর তারকা উপস্থিত হয়েছিলেন। আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, সেরেনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে।
শনিবার ভারতীয় সময় ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামে মিয়ামি। মেসির অভিষেকের দিন আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছে সার্জিও বুসকেতসেরও। মেসিকে মাঠে নামানোর প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর প্রাক্তন সতীর্থকেও মাঠে নামান দলের কোচ টাটা মার্টিনো।
একটা সময় খেলায় সমতা ফিরে আসে। মেসি থাকতেও বিপক্ষ দল গোল করে দিয়েছিল। তারপর মেসিই তাঁর স্বপ্নের ফ্রিকিকে গোল করে দলকে জয় এনে দেন ছয় ম্যাচ পরে। মেসি নামার পরে তাঁকে দলের ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয়। সারা মাঠ মুখরিত হয়ে ওঠে নায়কের জয়গানে।
কোহলির সেঞ্চুরি, জাদেজা-অশ্বিনের হাফসেঞ্চুরি, ভারতের বড় রানে চাপে ঘরের দল