Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শীতের বিদায়বেলায় দোসর বৃষ্টি, আগামী ৭২ ঘণ্টা ছাতা সঙ্গে রাখার নির্দেশ হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আগামী তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

শীতের বিদায়বেলায় দোসর বৃষ্টি, আগামী ৭২ ঘণ্টা ছাতা সঙ্গে রাখার নির্দেশ হাওয়া অফিসের

ফাইল ছবি

শেষ আপডেট: 19 February 2025 07:46

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হল। বুধবার সকালে থেকেই আকাশের মুখভার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার ভোরে কুয়াশার কিছুটা দাপট থাকলেও একটু সময় গড়াতেই শুরু হয় বৃষ্টি। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আগামী তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  

ইতিমধ্যে জেলাগুলিতে আজকের দিনের জন্য হলুদ সতর্কতাও জারি হয়েছে বলে খবর। অন্যদিকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হবে বৃষ্টি।

পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। কিন্তু আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে।  

বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে গরমের দাপট দেখা গেলেও বুধবারের পর সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে বৃষ্টি।


```