Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নির্ভয়া-অপরাধীদের ফাঁসি প্রায় নিশ্চিত! রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার জন্য হাতে আছে আর চার দিন

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র চার দিন সময় রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার। তা না করলে, যে কোনও দিন ফাঁসি হতে পারে নির্ভয়া গণধর্ষণ-কাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামির। নোটিস জারি করে এমনটাই জানিয়ে দিলেন তিহাড় তিহার জেল কর্তৃপক্ষ। জেল

নির্ভয়া-অপরাধীদের ফাঁসি প্রায় নিশ্চিত! রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার জন্য হাতে আছে আর চার দিন

শেষ আপডেট: 1 November 2019 04:38

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র চার দিন সময় রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার। তা না করলে, যে কোনও দিন ফাঁসি হতে পারে নির্ভয়া গণধর্ষণ-কাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামির। নোটিস জারি করে এমনটাই জানিয়ে দিলেন তিহাড় তিহার জেল কর্তৃপক্ষ। জেল সূত্রের খবর, নির্ভয়া-কাণ্ডের চার জন সাজাপ্রাপ্তই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারত সুপ্রিম কোর্টে, আদালতের রায়কে পুনর্বিবেচনা করার জন্য বলতে পারত। ফাঁসির সাজার বদলে যাবজ্জীবনের আবেদনও করতে পারত সরাসরি রাষ্ট্রপতির কাছে। কিন্তু চার জনের মধ্যে কেউই এই দুটোর মধ্যে কোনও পদক্ষেপই নেয়নি। 

তিহাড় জেলের ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল ওই নোটিসে বলেছেন, "নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজা পাওয়া চার জনের মধ্যে তিন জন তিহাড় জেলে রয়েছে। চতুর্থ জন রয়েছে মাণ্ডোলি জেলের ১৪ নম্বরে। চার জনকেই দায়রা আদালত মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সিলমোহর লাগিয়েছে সেই সিদ্ধান্তে। এই অবস্থায় চার জন সাজাপ্রাপ্তই ফাঁসির সাজা রদ করার আবেদন করে তা অন্য কোনও সাজায় পরিবর্তন করার আবেদন জানাতে পারত। জেল তাদের এ বিষয়ে জানিয়েছিল।"

সূত্রের খবর, চার জনের কেউই এত দিন ধরে কোনও পদক্ষেপ করছে না দেখে এই মঙ্গলবারই তিহাড় এবং মাণ্ডোলি জেল কর্তৃপক্ষ চার জনকেই এ বিষয়ে আলাদা করে নোটিস দেয়। নোটিসেই বলা ছিল, সাজাপ্রাপ্তরা আর সাত দিনের মধ্যে ক্ষমাপ্রার্থনা করতে পারবে রাষ্ট্রপতির কাছে। নইলে আর সময় নেই। কিন্তু এই নোটিস পাওয়ার পরে নাকি চার জন সাজাপ্রাপ্ত আসামিই চুপচাপ হয়ে গেছে। সন্দীপ গোয়েল জানান, আর দিন তিনেক বাকি আছে মাত্র। এর মধ্যে কেউ যদি কোনও আবেদন না করে, তবে জেল কর্তৃপক্ষ তা জানাবে ট্রায়াল আদালতকে। সেখান থেকেই মৃত্যু পরোয়ানা কবে জারি করা হবে তার নির্দেশ আসবে। এই পরোয়ানা চলে আসা মানেই সাজাপ্রাপ্ত আসামির ফাঁসি চূড়ান্ত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির মুনিরকা এলাকায় চলন্ত বাসের ভিতরে ২৩ বছর বয়সি প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করে ছয় দুষ্কৃতী। মারা যান ওই ছাত্রী। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরে অভিযুক্তদের মধ্যে পাঁচ জনের ফাঁসির আদেশ দেয় আদালত। এক দুষ্কৃতী নাবালক হওয়ার কারণে দু'মাস জুভেনাইল হোমে বন্দি থাকার পরে মুক্তি পায়। বাকি পাঁচ জনের মধ্যে প্রধান অভিযুক্ত রাম সিং জেলের ভিতরে আত্মহত্যা করে। এই চার জন কি ফাঁসির দড়িতেই ঝুলবে? এটাই এখন বড় প্রশ্ন।

পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/

```