Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভোটের ফল শুনে বিমর্ষ লালু, অনেক কষ্টে খাওয়ালেন ডাক্তাররা

দ্য ওয়াল ব্যুরো : আরজেডির প্রাক্তন অধিনায়ক লালুপ্রসাদ যাদব ভাবতেই পারেননি লোকসভা ভোটে এত খারাপ ফল হবে। বিহার ও ঝাড়খণ্ডে কার্যত মুছেই গিয়েছে তাঁর দল। সেই দুঃখে বৃহস্পতিবার থেকে খাওয়াদাওয়া একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তিনি। এখন তিনি আছেন রাঁচির র

ভোটের ফল শুনে বিমর্ষ লালু, অনেক কষ্টে খাওয়ালেন ডাক্তাররা

শেষ আপডেট: 27 May 2019 13:20

দ্য ওয়াল ব্যুরো : আরজেডির প্রাক্তন অধিনায়ক লালুপ্রসাদ যাদব ভাবতেই পারেননি লোকসভা ভোটে এত খারাপ ফল হবে। বিহার ও ঝাড়খণ্ডে কার্যত মুছেই গিয়েছে তাঁর দল। সেই দুঃখে বৃহস্পতিবার থেকে খাওয়াদাওয়া একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তিনি। এখন তিনি আছেন রাঁচির রাজেন্দ্রপ্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ। হাই ব্লাডপ্রেসার, সুগার ও কিডনির অসুখের জন্য তাঁর চিকিৎসা হচ্ছে। ২৩ তারিখে ভোটের ফল প্রকাশের পর তিনি দু'দিন মধ্যাহ্নভোজে কিছু খাননি। শেষে চিকিৎসকরা তাঁকে বলেন, ঠিকমতো খাওয়াদাওয়া না করলে তাঁর চিকিৎসা করা সম্ভব হবে না। চিকিৎসক উমেশ প্রসাদ জানিয়েছেন, সোমবার থেকে লালু আগের মতোই খাদ্যগ্রহণ করছেন। দুর্নীতির অভিযোগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে লালুর কারাদণ্ড হয়। এবারের ভোটে বিহার এবং ঝাড়খণ্ডে তাঁর দল একটিও আসন পায়নি। ১৯৯৭ সালে আরজেডি দলটি গঠিত হওয়ার পরে ভোটে এত খারাপ ফল হল এই প্রথমবার। এবার বিহারে মহাগঠবন্ধনের প্রধান চালিকাশক্তি ছিল আরজেডি। তারা ১৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। আরা আসনটি ছেড়ে দিয়েছিল সিপিআই এম-এলকে। প্রতিটি আসনেই এনডিএ-র প্রার্থীদের কাছে তারা পরাজিত হয়েছে। লালুর বড় মেয়ে মিশা ভারতী এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদবের কাছে পরাজিত হলেন। রামকৃপাল যাদব একসময় লালুরই ঘনিষ্ঠ ছিলেন। তিনি পাটলিপুত্র কেন্দ্রে প্রার্থী হন। সরণ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদবের শ্বশুর চন্দ্রিকা রাই। তিনি বিজেপির রাজীবপ্রতাপ রুডির কাছে পরাজিত হয়েছেন। বিহারের ৪০ টি লোকসভা আসনের মধ্যে কেবল কিষাণগঞ্জ আসনটি জিততে পেরেছে কংগ্রেস। এই প্রথমবার লালুকে ছাড়া ভোটে গেল আরজেডি। তাঁর স্ত্রী রাবড়ি দেবী অথবা ছোটছেলে তেজস্বী যাদব ভোটে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। ২০১৪ সালে মোদী হাওয়ার মুখে দাঁড়িয়েও লালুর দল বিহারে চারটি লোকসভা আসন জিতেছিল। পরে আরজেডি বিহারের বিধানসভা ভোটে জনতা দল ইউনাইটেড ও কংগ্রেসের সঙ্গে জোট করে। ৮০ টি আসন পেয়ে রাজ্যে একক গরিষ্ঠ দল হয়। ২০১৭ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেই জোট ছেড়ে বেরিয়ে যান। তিনি যোগ দেন এনডিএ-তে। এবারের ভোটে খারাপ ফল নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছে আরজেডি। দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তেওয়ারি একথা জানিয়েছেন।

```