Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দাদার সঙ্গে ছবি পোস্ট লক্ষ্মীর, মন্ত্রিসভা ছাড়ার পর নতুন জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের বার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্ল। দলের হাওড়ার জেলা সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি। তারপর মিডিয়াতে মুখ খোলেননি সে ভাবে। শুধু জানিয়েছিলেন, আজ বৃহস্পতিবার হাওড়ায়

দাদার সঙ্গে ছবি পোস্ট লক্ষ্মীর, মন্ত্রিসভা ছাড়ার পর নতুন জল্পনা

শেষ আপডেট: 7 January 2021 09:38

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের বার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্ল। দলের হাওড়ার জেলা সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি। তারপর মিডিয়াতে মুখ খোলেননি সে ভাবে। শুধু জানিয়েছিলেন, আজ বৃহস্পতিবার হাওড়ায় তাঁর অ্যাকাডেমিতে সাংবাদিক বৈঠক করবেন। ঠিক তার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সদ্য প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। যা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। ছবিটি তাঁর কোনও বন্ধুর আঁকা। তাতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া টিমের জার্সি গায়ে সৌরভ আর লক্ষ্মী। মহারাজ তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবি পোস্ট করে উত্তর হাওড়ার বিধায়ক লিখেছেন, “একজন সত্যিকারের নেতা, অধিনায়ক। যিনি শুধু নিজে খেলেন না। গোটা টিমকে খেলতে উদ্বুদ্ধ করেন।” সৌরভের হার্ট অ্যাটাক হওয়ার দিনই লক্ষ্মী উডল্যান্ডে তাঁকে দেখতে গিয়েছিলেন। তখনও তিনি মন্ত্রী ছিলেন। এদিন মহারাজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। হতে পারে সে কারণেই লক্ষ্মী এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু রাজনীতির এই ভরা কোটালে অনেকেই অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। তৈরি হচ্ছে জল্পনাও। সৌরভকে নিয়ে তো রাজনৈতিক জল্পনা চলছেই। সম্প্রতি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে অধিষ্ঠিত হওয়ার পর সেই জল্পনা আরও অক্সিজেন পেয়েছে। সৌরভ হাসপাতালে থাকাকালীনও বিজেপি নেতা অরবিন্দ মেনন বলেছেন, “সৌরভের মতো মানুষ দলে এলে কার্পেটে ফুল বিছিয়ে দেব।” প্রায় একই কথা বলেছেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। গোটা পর্বে সৌরভের নীরবতা রাজনৈতিক মহলকে আরও কৌতূহলী করে তুলেছে। ফলে লক্ষ্মীর এই ছবি পোস্ট ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। যদিও লক্ষ্মী পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “লক্ষ্মী খুব ভাল ছেলে। ও খেলার জগতের মানুষ, আবার খেলার জগতেই ফিরে জেতে চেয়েছে। কেউ কিছু ছাড়া মানেই অন্য মানে করা ঠিক নয়।” লক্ষ্মী কী করবেন তা তো ভবিষ্যৎই বলবে। তবে বঙ্গ রাজনীতির জল্পনার মেগা ধারাবাহিকে তাঁর ফেসবুক পোস্ট নতুন সংযোজন।

```