
শেষ আপডেট: 25 March 2023 05:34
দ্য ওয়াল ব্যুরো: সদ্য তাঁকে ফ্রান্সের (France) অধিনায়ক ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। তারপর ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত খেললেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। কিলিয়ানের জোড়া গোলের সৌজন্যে ফ্রান্স ৪-০ গোলে হারাল নেদারল্যান্ডসকে (Netherlands)।
এমবাপে ছাড়াও ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন গ্রিজম্যান এবং উপমেকানো। শুক্রবার রাতে প্যারিসে ইউরোর যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচে কার্যত দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। বিরতির আগেই দু’গোল চাপিয়ে দিয়েছিল ফ্রান্স। তারপর দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে ওঠেন এমবাপে।
অন্যদিকে সুইডেনকে কার্যত একাই শেষ করে দিয়েছেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু (Romelu Lukaku)। ৩৫ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিলেন লুকাকু। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। তারপর দ্বিতীয়ার্ধে ৪৯ ও ৮২ মিনিটে আরও দু’টি গোল করে হ্যাটট্রিক করেন লুকাকু। ওদিকে যেমন ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি ডাচেরা, তেমন সুইডিশরাও ফ্যাকাসে হয়ে যায় লুকাকুর তেজের সামনে।
গোলের শীর্ষে হ্যারি কেন, ৬২ বছরের অপেক্ষার অবসান, ইতালির মাঠে ইংল্যান্ডের জয়োৎসব