Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোর আগে সমবায় নির্বাচন কোন্নগরে, ছুটির দিনেও অশান্তিতে জড়াল তৃণমূল-বামেরা

পুজোর আগে সমবায় নির্বাচন কোন্নগরে, ছুটির দিনেও অশান্তিতে জড়াল তৃণমূল-বামেরা

শেষ আপডেট: 15 October 2023 16:16

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রবিবার ছুটির দিনেও অশান্তি! কোন্নগরের সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম-কংগ্রেস সমর্থকদের অভিযোগ, তাঁরা ভোট দিতে গেলে মেরে বের করে দেয় তৃণমূলের কর্মীরা। একচেটিয়া ভোট করে সমবায় নিজেদের দখলে রাখা চেষ্টা করেছে শাসকদল। 

ঘটনার প্রতিবাদে এদিন তুমুল বিক্ষোভ চলে জিটি রোডে। লাল পতাকা হাতে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বামকর্মী সমর্থকদের। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা। 

রবিবার কোন্নগর সমবায় ব্যাঙ্কের নির্বাচন স্থির করা হয়েছিল। কোন্নগর হাইস্কুলে চলছিল ভোটগ্রহণ। বিরোধীদের অভিযোগ, ভোট চলার সময় তৃণমূল আশ্রিত গুন্ডারা বুথ দখল করে। বিরোধী প্রার্থীরা সেখানে উপস্থিত হলে তাঁদের মেরে বের করে দেওয়া হয়। 

বামেদের অভিযোগ, এই সমবায়ে ৩২টি আসন রয়েছে। সেই আসনে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই প্রত্যাহারের জন্য প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। ভোট গ্রহণ শুরু হতেই তৃণমূলের লোকজন বাম-কংগ্রেস প্রার্থী ও ভোটারদের মেরে তাড়িয়ে দেয়।

তৃণমূল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। কাউকে মারধর করা হয়নি। সিপিএম কংগ্রেসের লোক নেই। তাই এজেন্ট দিতে পারেনি।


```