Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কসবা ল কলেজে আর পড়াশোনা করতে চাইছেন না নির্যাতিতা, ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে বারবার

পরিবারও চাইছে মেয়ের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কলেজ বদল হোক (Kasba Victim's College Change)। সেই মতো উদ্যোগও নিয়েছে তারা।

কসবা ল কলেজে আর পড়াশোনা করতে চাইছেন না নির্যাতিতা, ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে বারবার

কসবা ল কলেজ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 September 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: কলেজ চত্বরে (College Premises) গেলেই ভেসে ওঠে দু'মাস আগের বিভীষিকাময় সন্ধ্যার ঘটনা। সেই কারণেই আর কসবা আইন কলেজে (Kasba Law College Rape) ফিরতে চাইছেন না ধর্ষণকাণ্ডের নির্যাতিতা ছাত্রী (kasba College Victim)। পরিবারও চাইছে মেয়ের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে কলেজ বদল হোক (Kasba Victim's College Change)। সেই মতো উদ্যোগও নিয়েছে তারা।

দু'মাস আগে, ২৫ জুন। প্রথম বর্ষের এক ছাত্রী কলেজে গিয়েছিলেন। সন্ধ্যা গড়িয়ে গেলেও আর বাড়ি ফিরছিলেন না। পরে থানায় গিয়ে ওই ছাত্রী নিজেই জানান, কলেজেরই এক অস্থায়ী কর্মী তাঁকে ধর্ষণ করেছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা শহর জুড়ে।

প্রাথমিক ভাবে প্রথম বর্ষের পরীক্ষায় বসতে চাননি নির্যাতিতা। পরে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের তরফে তাঁর ও পরিবারের সঙ্গে কথা বলা হয়। তার পরেই নাকি তিনি পরীক্ষা দিতে রাজি হন।

এরপর জানা যায়, নির্যাতিতা প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন। তবে কলেজে নয়, দক্ষিণ কলকাতা আইন কলেজের তরফে বাইরে আলাদা জায়গায় তাঁর জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এর পর থেকে সেই কলেজ চত্বরে পা ফেলতে নারাজ ছাত্রী।

নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়েটা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। আবার সেই একই জায়গায় গেলে আঘাতটা আরও গভীর হবে। তাই চাই না ও ওই কলেজে যাক। কলেজ বদলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তবে একাডেমিক সেশনের মাঝপথে এই কলেজ পরিবর্তন যথেষ্ট ঝামেলার ব্যাপার। সে ব্যাপারে তিনি জানান, কলেজ বদলের জন্য কলেজ কর্তৃপক্ষ, ল ডিপার্টমেন্ট আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। এখন সবটাই ঝুলে রয়েছে তাদের সিদ্ধান্তের ওপর।

এদিকে, ধর্ষণের ঘটনার পর থেকেই কলেজের প্রিন্সিপালের পদ থেকে সরতে চাইছেন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও আপাতত দায়িত্ব ছাড়ছেন না কলেজের উপাধ্যক্ষ। বৃহস্পতিবার কলেজ পরিচালন সমিতির বৈঠক শেষে নিজেই জানান এই সিদ্ধান্ত।

কলেজের সভাপতি ও বিধায়ক অশোক দেবের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। আলোচনার পর পরিচালন সমিতির মত, এই মুহূর্তে নয়না চট্টোপাধ্যায় পদ ছেড়ে দিলে কলেজের বেতন সংক্রান্ত বিষয় থেকে শুরু করে দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম সবই ব্যাহত হবে।

বৈঠক শেষে নয়না বলেন, যতদিন পর্যন্ত নতুন প্রিন্সিপাল না আসছেন, ততদিন আমাকে দায়িত্বে থাকতে অনুরোধ করা হয়েছে। তাই আপাতত পদে থাকছি। এখন যদি আমি সরে যাই, তাহলে কলেজে বেতন-সহ প্রশাসনিক কাজে অচলাবস্থা তৈরি হবে।

দক্ষিণ কলকাতার ওই আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মনোজিৎ মিশ্র-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মনোজিৎ কলেজের প্রাক্তনী। বাকি দু'জন বর্তমান ছাত্র। 


```