Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই পার্ক স্ট্রিটের ৬টি রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন

বড়বাজারে অগ্নিকাণ্ডের (Burra Bazar Fire) জেরে এবার পার্ক স্ট্রিট (Park Street) ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ (Restaurant) বন্ধ করল প্রশাসন।

মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই পার্ক স্ট্রিটের ৬টি রেস্তরাঁ বন্ধ করল প্রশাসন

মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট

শেষ আপডেট: 1 May 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে অগ্নিকাণ্ডের (Burra Bazar Fire) জেরে এবার পার্ক স্ট্রিট (Park Street) ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ (Restaurant) বন্ধ করল প্রশাসন। অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। বৃহস্পতিবার আচমকাই দুপুরে ওই এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। তখনই তিনি অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারপরই রাতারাতি ৬টি রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। 

এদিন দিঘা থেকে ফিরেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এলাকায় প্রচুর দাহ্য পদার্থ যত্রতত্র পড়ে থাকা নিয়ে প্রশ্নও তোলেন। সেখান থেকে ফেরার পথেই পার্ক স্ট্রিটের মার্কেটে ঢুকে পড়েন তিনি।

মমতা জানান, দিঘায় থাকাকালীনও সারা রাত তিনি পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। দমকলমন্ত্রী সুজিত এবং কলকাতা পুলিশের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছিলেন তিনি। 

অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী জানান তিনি একটি কমিটিও গঠন করে দেবেন। হোটেলের ব্যবস্থাপনা নিয়েও বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, হোটেল ব্যবসা করলে অতিথিদের সুরক্ষার দিকটিও দেখতে হবে হোটেল কর্তৃপক্ষকে। 

মমতার সারপ্রাইজ ভিজিট এবং ক্ষোভ প্রকাশের পরপরই এবার ছ'টি রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।


```