Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ট্যাংরাকাণ্ড: হাসপাতাল থেকে ছাড়া পেলেই প্রণয়-প্রসূনকে গ্রেফতার করতে পারে লালবাজার

প্রথম থেকেই প্রসূন দাবি করে আসছিলেন, বাড়ির দুই মহিলা নিজেই নিজেদের হাত কেটেছিলেন। কিন্তু সেই দাবি মানতে নারাজ তদন্তকারীরা।

ট্যাংরাকাণ্ড: হাসপাতাল থেকে ছাড়া পেলেই প্রণয়-প্রসূনকে গ্রেফতার করতে পারে লালবাজার

প্রণয় দে ও প্রসূন দে

শেষ আপডেট: 27 February 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: ট্যাংরাকাণ্ডে (Tangra Triple Death) একের পর এক ট্যুইস্ট। প্রসূনের বয়ানে একাধিক অসঙ্গতি তো রয়েইছে, পাশাপাশি খুনের ঘটনার জাল গুটিয়ে আনতে বদ্ধ পরিকর তদন্তকারীরাও (Police)। যে কারণে প্রসূন-প্রণয়, দুই ভাইকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে গ্রেফতার (Arrest) করতে পারে লালবাজার (Laalbazar), এমনটাই সূত্রের খবর।

প্রথম থেকেই প্রসূন দাবি করে আসছিলেন, বাড়ির দুই মহিলা নিজেই নিজেদের হাত কেটেছিলেন। কিন্তু সেই দাবি মানতে নারাজ তদন্তকারীরা। তাঁরা মনে করছেন, পায়েস খেয়ে মৃত্যু না হওয়ায় প্রসূনই দুই মহিলার হাতের শিরা কেটেছিলেন। দুই ভাই-বোনকেও বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছিলেন প্রসূন। এমনকি দুই ভাই-ই নিজের হাতের শিরা কাটবেন বলে ঠিক করেন। কিন্তু শেষ অবধি প্রসূন নিজের শিরা কাটলেও প্রণয় তাতে রাজি হননি। তদন্তকারীরা মনে করছেন, তারপরই পিলারে ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তাঁরা।

এদিকে, পুলিশি জেরায় এর আগে প্রণয় দে দাবি করেছিলেন তাঁর ভাই-ই খুন করেছেন। এখন তাঁর ছেলেও একই কথা জানায়। ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা তার কাছে জানতে চায় রাজ্য শিশু কমিশনের দুই সদস্য। তখনই সে বলে, "যোগা এবং জিম করার ফলে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে কিছুই হয়নি আমার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছিলাম। এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম।'' সে এও জানায়, তার মা-কাকিমাও বাধা দিয়েছিল তাকে। কিন্তু প্রসূন তাঁদেরও খুন করে।

নাবালকের দাবি, ''কাকা আর বাবা ছাদে আত্মহত্যা করতে চলে গেছিল। আমি দোতলায় উঠে দেখি, মা-কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের খুন করা হয়।'' সে জানায়, আগেই আত্মহত্যা নিয়ে কথা হচ্ছিল বাবা-কাকার মধ্যে। তখন নাকি তার কাকা বলেছিলেন, মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই! তবে সে কিছু বলার চেষ্টা করলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।


```