Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

এবার শিরদাঁড়া নিয়ে কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের প্রতীকী বিক্ষোভ, মেয়রের পদত্যাগের দাবি

গত ২ সেপ্টেম্বর প্রতীকী শিরদাঁড়া হাতে নিয়ে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারে অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সাতদিনের ব্যবধানে এবার কলকাতা পুরসভাতে ফিরল সেই দৃশ্য। 

এবার শিরদাঁড়া নিয়ে কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের প্রতীকী বিক্ষোভ, মেয়রের পদত্যাগের দাবি

প্রতীকী শিরদাঁড়া নিয়ে বিক্ষোভ।

শেষ আপডেট: 11 September 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: গত ২ সেপ্টেম্বর প্রতীকী শিরদাঁড়া হাতে নিয়ে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারে অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সাতদিনের ব্যবধানে এবার কলকাতা পুরসভাতে ফিরল সেই দৃশ্য। 

মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ চেয়ে প্রতীকী শিরদাঁড়া হাতে নিয়ে পুরসভায় বিক্ষোভ দেখালেন ইঞ্জিনিয়াররা। 

প্রতীকী শিরদাঁড়ার সঙ্গে 'তুমি মহারাজ সাধু হলে আজ, "আমি আজ চোর বটে' স্লোগান সঙ্গে নিয়ে এদিন পুরসভায় বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়াররা। তাঁদের অভিযোগ, অকারণে দোষারোপ করা হচ্ছে। সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। তাই আমরা ঠিক করেছি, এখন থেকে আর আমরা বিল্ডিং বিভাগে কাজ করব না। প্রয়োজনে অন্যত্র স্থানান্তর করা হোক।"

ঘটনার সূত্রপাত, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনিভাবে বহুতলের প্ল্যান অনুমোদনের অভিযোগ উঠেছিল। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম সে সময় কাউন্সিলরদের পাশে দাঁড়ান। মেয়রের বক্তব্য ছিল, বাড়ি বানানো একজন কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ারের দেখার দায়িত্ব।

এ ব্যাপারে সম্প্রতি বিল্ডিং বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্যেই এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্য করে মেয়র বলেছিলেন ''হয় আপনি অপদার্থ, নয়তো চোর। পাশের আইনি বাড়িকে নোটিস দিলেন, আর বেআইনি নির্মাণ দেখতে পেলেন না? আপনার গাফিলতিতেই এত মৃত্যু!''

মেয়রের ওই মন্তব্যের ফলে তাঁরা সামাজিকভাবে নানারকম সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ ইঞ্জিনিয়রদের। তাঁদের বক্তব্য, "বেনিয়ম করেন নেতা, কাউন্সিলররা। অথচ আমরা সঠিকভাবে কাজ করার পরও বদনামের শিকার হচ্ছি।" এ ব্যাপারে মেয়রের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে শিরদাঁড়া নিয়ে ইঞ্জিনিয়রদের অভিনব হিক্ষোভ ঘিরে এদিন শোরগোল পড়ে যায় পুরসভায়।


```