Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

SSC: ‘ভোর হল দোর খোলো’, এসএসসির কর্তাদের নিয়ে পদ্য লিখলেন শুভেন্দু

যোগ্য-অযোগ্যদের তালিকা দিচ্ছি, দেব করে শেষ পর্যন্ত তা প্রকাশ করেনি কমিশন। যে কারণে আচার্য ভবনের ভিতরেই 'বন্দি' করে রাখা হয়েছে চেয়ারম্যান-সহ অন্যান্য আধিকারিকদের।

SSC: ‘ভোর হল দোর খোলো’, এসএসসির কর্তাদের নিয়ে পদ্য লিখলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 22 April 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির (SSC) কর্তাদের নিয়ে এবার কলম ধরলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পদ্য লিখলেন বিরোধী দলনেতা। 

চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবন ও মধ্যশিক্ষা পর্ষদের বাইরে সোমবার রাত থেকেই অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা (SSC Job Deprived)। যোগ্য-অযোগ্যদের তালিকা দিচ্ছি, দেব করে শেষ পর্যন্ত তা প্রকাশ করেনি কমিশন। যে কারণে আচার্য ভবনের ভিতরেই 'বন্দি' করে রাখা হয়েছে চেয়ারম্যান-সহ অন্যান্য আধিকারিকদের।

সোমবার মাঝ রাতে কমিশনের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে একটি বিবৃতি দিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইলেও তা অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি এসএসসি-র তরফে। তাই এদিন কমিশনকে কটাক্ষ  করে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা লিখলেন,

‘ভোর হল দোর খোলো,
এসএসসি-র কর্তারা এবার জাগো রে।

চাকরিহারা যোদ্ধারা রাস্তায় বসে সারা রাত,
যোগ্য-অযোগ্যদের মধ্যে করো এবার তফাৎ,

শিক্ষার অপমৃত্যু দেখে আজ আতঙ্কিত সমাজ,
যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করাই হবে ন্যায্য কাজ।’

মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় স্লোগান উঠছে এসএসসি ভবনের সামনের রাস্তা থেকে। নিজেদের দাবিদাওয়া নিয়ে এখনও অবস্থানে অনড় আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, ওএমআর শিট এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে।

 আপাতত আচার্য সদনে এসএসসির চেয়ারম্যান এবং অন্য আধিকারিকদের ‘ঘেরাও’ করে রেখেছেন তাঁরা। কমিশনের দফতরের সামনে পুলিশকর্মীও মোতায়েন রয়েছেন। চাকরিহারারা জানিয়েছেন আলোচনা করে বিকেলের মধ্যে একটা ডেডলাইন বেঁধে দেবেন। মহাসমাবেশের ইঙ্গিতও দিয়ে রেখেছেন তাঁরা। 


```