Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আচমকাই ভোলবদল! আইএমএ-র ভোটে ফের দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শান্তনু

গত ২২ সেপ্টেম্বর আইএমএ-র বৈঠকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন শান্তনু।

আচমকাই ভোলবদল! আইএমএ-র ভোটে ফের দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শান্তনু

শান্তনু সেন

শেষ আপডেট: 29 October 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই চিকিৎসক সংগঠনের ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এক মাস যেতে না যেতেই সুর বদল করে আইএমএর রাজ্য শাখার ভোটে মনোনয়ন জমা দিলেন রাজ্য সম্পাদক শান্তনু সেন।

গত ২২ সেপ্টেম্বর আইএমএ-র বৈঠকে না লড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন শান্তনু। পরিষ্কার জানিয়েছিলেন কোনওভাবেই আর ভোটে দাঁড়ানো সম্ভব নয়। চিকিৎসক সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয় বলে নিজেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন।

কিন্তু মঙ্গলবার দেখা গেল, নিজের অবস্থান থেকে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, শান্তনু জানিয়েছেন, ‘অনেক চিকিৎসক, শুভানুধ্যায়ীরা তাঁকে ফোন করেছিলেন। তাই সিদ্ধান্ত বদল।’

এর আগে শান্তনুর গলায় শোনা গিয়েছিল, 'অনেকে তাঁর নাম সেক্রেটারি হিসাবে চেয়েছিলেন। কিন্তু তাঁর কোথাও মনে হয়েছে, অনেকদিন এটা করেছেন। তিনি আরও জানান, আইএমএ অরাজনৈতিক হিসাবে কাজ করুক, সেজন্য আমার না থাকাই ভাল। চিকিৎসকদের স্বার্থে তিনি সবসময় থাকবেন।’

শান্তনু সেন আইএমএ-র পাঁচবারের রাজ্য সম্পাদক। ১০ বছর ধরে তিনি এই পদে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তবে সত্যিই কী তিনি ভোটে লড়বেন না? সেই সব প্রশ্ন এবার জল ঢাললেন রাজ্য সম্পাদক নিজেই।


```