Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলতান-সঞ্জীবকে আদালতে হাজির করিয়ে ১৪ দিনের হেফাজত চাইবে পুলিশ

শুক্রবার সাংবাদিক বৈঠক করে একটি অডিও প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কলতান-সঞ্জীবকে আদালতে হাজির করিয়ে ১৪ দিনের হেফাজত চাইবে পুলিশ

বিধাননগর পুলিশ

শেষ আপডেট: 14 September 2024 12:37

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে যাচ্ছে পুলিশ। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগ করে শুক্রবার সাংবাদিক বৈঠক করে একটি অডিও প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আজ সকালেই ডিওয়াইএফআই নেতাকে গ্রেফতার করে পুলিশ। তারপর সাংবাদিক বৈঠক করে ডিসি বিধাননগর জানালেন, 'অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনও সংশয় নেই।'

পুলিশ আধিকারিক বলেন, ‘তদন্তের সময় এঁদের স্বরের নমুনা মিলিয়ে দেখব। আইনানুগ পদ্ধতিতে তদন্ত হবে। অডিয়োতে আমরা আরও তিন জনের নাম পেয়েছি। সাহেব, দাদু এবং বাপ্পা। তাঁরা কারা, এই ঘৃণ্য ষড়যন্ত্রে তাঁরা কী ভাবে যুক্ত, তা আমরা খতিয়ে দেখছি।’

গতকাল এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। পুলিশ জানিয়েছে, জেরায় তিনি স্বীকার করে নিয়েছেন  অডিও ক্লিপে তাঁরই কণ্ঠ রয়েছে। ডিসি অনীশ সরকার জানিয়েছেন, গ্রেফতার হওয়া কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাসকে আদালতে পেশ করা হবে। দু'জনেরই ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করবেন তাঁরা। 

আন্দোলনকারীদের সঙ্গে বিজেপি-সিপিএম-নকশাল যোগের গুরুতর অভিযোগ এনে কুণাল এও বলেছিলেন, 'বলা হচ্ছে অরাজনৈতিক মঞ্চ। অথচ কখনও জুনিয়র ডাক্তারদের একাংশকে বিজেপি অফিসে বসে থাকতে দেখা যাচ্ছে, আবার বিজেপির একাংশ নেতাকে জুনিয়র ডাক্তারদের মঞ্চে দেখা যাচ্ছে। সিপিএমের লোকজনও ঘোরা ফেরা করছে। নকশালদের কাউকে কাউকেও দেখা যাচ্ছে।'  


```