Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সংসদ ‘হানা’র ঘটনার শিক্ষা নিয়ে বিধানসভা, নবান্নে কী কী ব্যবস্থা, জানালেন পুলিশ কমিশনার

সংসদ হানার বর্ষপূর্তির দিনেই গত ১৩ ডিসেম্বর সংসদে তাণ্ডব চালানোর ঘটনায় তোলাপাড় পড়ে গিয়েছিল সারা দেশে।

সংসদ ‘হানা’র ঘটনার শিক্ষা নিয়ে বিধানসভা, নবান্নে কী কী ব্যবস্থা, জানালেন পুলিশ কমিশনার

শেষ আপডেট: 19 December 2023 16:35

দ্য ওয়াল ব্যুরো: সংসদ হানার বর্ষপূর্তির দিনেই গত ১৩ ডিসেম্বর সংসদে তাণ্ডব চালানোর ঘটনায় তোলাপাড় পড়ে গিয়েছিল সারা দেশে। ইতিমধ্যে ঘটনায় জড়িত ৬জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য বিধানসভা এবং নবান্নের নিরাপত্তা নিয়ে বিশেয বৈঠকে বসেছিলেন প্রশাসনিক কর্তারা। ইতিমধ্যে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। এবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

পুলিশ কমিশনার বলেন, “আমরা খুব সজাগ। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে সারা বছর। প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। সংসদ হানায় কলকাতা যোগের ঘটনা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

 একই সঙ্গে বিনীত বলেন, “আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। কলকাতার সুনাম আছে। আমরা নানা পরিকল্পনার মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি।”  বড়দিন ও বর্ষবরণ উপলক্ষ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

সংসদ হামলায় ধৃতদের মধ্যে রয়েছে ললিত ঝাঁ। ললিত দীর্ঘদিন ধরে কলকাতায় ছিল। ললিতের সূত্র ধরে সংসদ হামলায় কলকাতা যোগের প্রসঙ্গ উঠে এসেছে। এ ব্যাপারে পুলিশ কমিশনার বলেন, “এ ব্যাপারে আমরা নজর রাখছি। তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। আর যা যা প্রয়োজন, সেবিষয়েও সহযোগিতা করা হবে।


```