Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বেআইনি নির্মাণ ভাঙতে থানা সক্ষম নয়! ওসিকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি সিনহার

আদালতের নির্দেশের পরও বেআইনি নির্মাণ ভাঙতে থানা উদ্যোগী হয়নি বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে পুলিশি রিপোর্ট দেখে রাীতিমতো রেগে যান বিচারপতি।

বেআইনি নির্মাণ ভাঙতে থানা সক্ষম নয়! ওসিকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি সিনহার

শেষ আপডেট: 21 March 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশের পরও বেআইনি নির্মাণ ভাঙতে থানা উদ্যোগী হয়নি বলে অভিযোগ উঠেছিল। আদালত সূত্রের খবর, বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে পুলিশি রিপোর্ট দেখে রাীতিমতো রেগে যান বিচারপতি। এরপরই সংশ্লিষ্ট থানার ওসিকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নারকেলডাঙা থানার ওসিকে শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে নারকেল ডাঙা থানা এলাকার ৩ডি/এইচ/৭ এম এন চ্যাটার্জি সরনিতে কোনও অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে আস্ত একটি ছয় তলা বিল্ডিং। রাতারাতি ওই নির্মাণে বসতিও গড়ে উঠেছে। বিষয়টি নজরে আসার পর ওই বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে আইন অনুযায়ী পদক্ষেপ করে পুরসভা।

অভিযোগ, চেষ্টা করলেও ওই বিল্ডিংটি খালি করা যায়নি। এরপরই হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় নারকেলডাঙা থানার পুলিশকে অবিলম্বে ওই বিল্ডিংটিকে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এদিন মামলার শুনানিতে পুরসভার তরফে জানানো হয়, পুলিশ কোনওরকম সাহায্য করছে না তাই ওই বেআইনি নির্মাণটির বিরুদ্ধে পদক্ষেপ করা যাচ্ছে না।

সূত্রের খবর, থানার তরফে যে রিপোর্ট জমা পড়েছে তাতে উল্লেখ, এই কাজ করতে থানা সক্ষম নয়। এই রিপোর্ট দেখার পরই রীতমত রেগে যান বিচারপতি। এরপরই ওসি সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি সিনহা। আজ ফের মামলার শুনানি


```