Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুশান্ত ঘোষের ওপর হামলার ব্লু-প্রিন্ট তৈরি ছিল চার মাস আগেই! খুন করতে মরিয়া ছিল দুষ্কৃতীরা

এই ঘটনায় যে দুজন গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে বিহারের যোগসূত্র রয়েছে। পুলিশের অনুমান, ওই রাজ্যের আরও কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।

সুশান্ত ঘোষের ওপর হামলার ব্লু-প্রিন্ট তৈরি ছিল চার মাস আগেই! খুন করতে মরিয়া ছিল দুষ্কৃতীরা

সুশান্ত ঘোষ

শেষ আপডেট: 18 November 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে, মূল অভিযুক্তর ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরই মধ্যে যতটা তদন্ত হয়েছে তাতে পুলিশ জানতে পেরেছে, অন্তত ৪ মাস আগে তাঁকে খুনের ছক করা হয়েছিল। 

আপাতত এই ঘটনায় যে দুজন গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে বিহারের যোগসূত্র রয়েছে। পুলিশের অনুমান, ওই রাজ্যের আরও কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে বিহারে গিয়ে তদন্ত করবে পুলিশ। তবে এই মুহূর্তে তাঁরা জানতে পেরেছে, প্রায় ৪ মাস আগে সুশান্ত ঘোষকে হত্যার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। মাঝে ২ বার তাঁকে খুন করার পরিকল্পনা করা হলেও তা ব্যর্থ হয়। গত শুক্রবারের চেষ্টাও সফল হয়নি দুষ্কৃতীদের। 

লালবাজার সূত্রে খবর, গত অগস্ট এবং অক্টোবর মাসে সুশান্ত ঘোষকে হামলার ছক হয়েছিল। ভিড়ের মধ্যে তাঁকে গুলি করার পরিকল্পনা করা হয়েছিল। সেই সময়েও বিহার থেকে লোক আনা হয়। কিন্তু ভিড়ের মধ্যে নিশানা করা সম্ভব হয়নি। মূল অভিযুক্ত আফরোজ ওরফে গুলজারকে জেরা করেই এই তথ্য হাতে পেয়েছে পুলিশ। 

কেন তৃণমূল কাউন্সিলরকে খুন করতে চেয়েছিল আফরোজ ওরফে গুলজার? জেরায় পুলিশকে গুলজার জানিয়েছে, সুশান্ত-ঘনিষ্ঠ এক প্রোমোটার তাঁর জমি দখল করে নিয়েছিল। সেই জমি ফিরে পেতে অনেক চেষ্টা করেছিল সে, কিন্তু ফল মেলেনি। এই কারণেই তৃণমূল কাউন্সিলরের ওপর রাগ জন্মায় তার এবং পরবর্তীকালে তাঁকে খুনের পরিকল্পনা করে সে।

ঘটনার দিন কসবায় অ্যাক্রোপলিস মলের অদূরে নিজের বাড়ির বাইরে বসেছিলেন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ৮টা নাগাদই তিনি তাঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীকে ছুটি দিয়ে দেন। তার ১০ মিনিট পরেই বাইকে করে হেলমেট পরিহিত দুই যুবক হাজির হয়। বাইক থেকে নেমে একজন একেবারে সুশান্তর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। কোনও কারণে বন্দুক লক হয়ে যাওয়ায় দু'বার চেষ্টা করেও গুলি করতে ব্যর্থ হয় ওই যুবক। এরপরই তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন সুশান্ত-সহ অন্যরা।


```