Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ডুরান্ড সেমিতে মোহনবাগানের ম্যাচের আগে হাইকোর্টে জনস্বার্থ মামলা

চলতি বছর ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান থাকলেও গ্রুপ পর্বে ডার্বি হয়নি।

ডুরান্ড সেমিতে মোহনবাগানের ম্যাচের আগে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিকেলে ডুরান্ড সেমিফাইনালে নামছে মোহনবাগান

শেষ আপডেট: 27 August 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে মোহনবাগান। খেলা হবে যুবভারতীতে। তবে সেই ম্যাচের আগে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। দুপুরেই এই মামলার শুনানি হবে কারণ ম্যাচ বিকেল সাড়ে ৫টা থেকে।   

চলতি বছর ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান থাকলেও গ্রুপ পর্বে ডার্বি হয়নি। আরজি কর কাণ্ডের জেরে সেই ম্যাচ বাতিল হয়। নিরাপত্তার ইস্যুতে ম্যাচ করানো যায়নি বলে কর্তৃপক্ষ দাবি করলেও সমর্থকরা তা মানতে নারাজ ছিল। তাঁদের পাল্টা দাবি ছিল, আরজি ইস্যুতে স্টেডিয়ামে একত্রে তাঁরা প্রতিবাদ করবে এই বুঝেই ম্যাচ করানো হয়নি। সেই রেশ বজায় রেখেই মঙ্গলবারের মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচে পুলিশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তার জন্যই আদালতে মামলা দায়ের হয়েছে। 

টিফো নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না! পুলিশের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পুলিশের নির্দেশিকা বাতিল করার আবেদন জানানো হয়েছে। বিকেলের ম্যাচের আগেই এই মামলার রায় বেরবে। কলকাতা ডার্বি যেদিন হওয়ার কথা ছিল সেদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক টিফো এবং পোস্টার-ব্যানার নিয়ে স্টেডিয়ামে ঢোকার পরিকল্পনা করেছিল ইস্ট-মোহন সমর্থকরা। তবে তার আগেই ম্যাচ বাতিল হয়ে যায়। পর স্টেডিয়ামের বাইরেই পথে নেমে আন্দোলন করে তাঁরা। 

গ্রুপ পর্বে ডার্বি না হলেও গত বছরের মতো ডুরান্ড ফাইনালে ফের ডার্বি হবে বলে অনেকে আশা করেছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে শিলং লাজং-এর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ইস্টবেঙ্গল। ফলে ডার্বি আর হচ্ছে না। তবে মোহনবাগানের ম্যাচ নিয়ে ডুরান্ড কর্তৃপক্ষও যে চাপে আছে তা বলাই যায়। মঙ্গলবার আরজি কর ইস্যুতে আবার নবান্ন অভিযানের কারণে তোলপাড় চলেছে রাজ্যে। এরই মধ্যে বিকেলে ডুরান্ডের সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান, সেই যুবভারতীতে। 


```