বড়দিন মানেই পার্ক স্ট্রিটে উৎসবের আলোর মেলা, গান, সাজসজ্জা আর হাজারো মানুষের ভিড়। প্রতিবছরের মতো এই বছরও ওই এলাকায় বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে।
.jpg.webp)
পার্কস্ট্রিট
শেষ আপডেট: 24 December 2025 09:52
দ্য ওয়াল ব্যুরো: বড়দিন মানেই পার্ক স্ট্রিটে উৎসবের আলোর মেলা, গান, সাজসজ্জা আর হাজারো মানুষের ভিড়। প্রতিবছরের মতো এই বছরও ওই এলাকায় বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে (Park Street Traffic)। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই কঠোর নিরাপত্তা ও যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা (CP Manoj Verma) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন।
২৪ ডিসেম্বর বিকেল থেকে শুরু কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ
বিজ্ঞপ্তি অনুযায়ী-
ভিড় সামলাতে একাধিক রাস্তায় দিক পরিবর্তন
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী-
নো-পার্কিং জোন ঘোষণা
পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটল রাসেল, কিড স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, আরএকে রোড এবং উড স্ট্রিট। এ ছাড়া ভিড়ের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়া, জাদুঘর, নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডলসহ বেশ কিছু এলাকায় পার্কিং নিষিদ্ধ হতে পারে (No parking zone park street)।
ভিড় ও নিরাপত্তা সামলাতে ১৫০০-র বেশি পুলিশ মোতায়েন থাকবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা দায়িত্বে থাকবেন। সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, কুইক রেসপন্স টিম থাকবে এলাকায়।
নজরদারির জন্য ড্রোন ও ওয়াচটাওয়ার বসানো হয়েছে। অ্যাম্বুল্যান্সও রাখা থাকবে প্রস্তুত। যেহেতু মানুষ হেঁটে হেঁটে পার্ক স্ট্রিট ঘোরেন, তাই একদিক থেকে প্রবেশ, অন্যদিক দিয়ে বেরোনোর নিয়ম করা হচ্ছে, এক জায়গায় অতিরিক্ত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।
মেসি ইভেন্টের বিশৃঙ্খলার (Messi in Kolkata) ঘটনা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন। পুলিশের দাবি, রাস্তার ওয়ান-ওয়ে ব্যবস্থা থাকায় স্টেডিয়াম-কাণ্ডের পুনরাবৃত্তি হবে না।