Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী! ১২ বছর ধরে ভারতে যাতায়াত

ভারতে আসার কোনও বৈধ পাসপোর্ট তার কাছ থেকে পায়নি পুলিশ বলে সূত্রের খবর।

পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী! ১২ বছর ধরে ভারতে যাতায়াত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 December 2024 09:48

দ্য ওয়াল ব্যুরো: আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার রাতে কলকাতার পার্ক স্ট্রিটের কলিন লেন এলাকা থেকে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। জানা গেছে, খিদিরপুর এলাকায় গত দেড় বছর ধরে থাকছিল সে। তার সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। কারণ ভারতে আসার কোনও বৈধ পাসপোর্ট তার কাছ থেকে পায়নি পুলিশ বলে সূত্রের খবর।

যে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে তার নাম মহম্মদ হামিদুর রহমান। ২০২৩ সালের শুরু থেকে খিদিরপুরে থাকছিল সে। তবে বিগত ১২ বছর ধরে ভারত-বাংলাদেশ যাতায়াত ছিল তার। হামিদুরের কাছ থেকে জাল আধার এবং ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সেগুলি সে কী করে তৈরি করল, কে বা কারা তাকে সাহায্য করল, সেটাই জানার জন্য তৎপর পুলিশ। 

বিগত বেশ কিছু সময় ধরেই পার্ক স্ট্রিটের কলিন লেন এলাকায় যাতায়াত করছিল সে। তাহলে কি সেখানেই কারও সঙ্গে গোপন আলাপচারিতা হত হামিদুরের, জানার চেষ্টায় পুলিশ। 

বাংলাদেশের একাধিক জঙ্গি ধরা পড়েছে ভারতে। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে হয়েছে গ্রেফতারি। পাশাপাশি একাধিক জায়গায় চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান। সম্প্রতি মহারাষ্ট্রে ১৭ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এটিএস। ধৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে। পুলিশের দাবি, তাঁদের কারও কাছে বৈধ কোনও নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তাঁরা। 

এদিকে আবার ত্রিপুরা থেকে ৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা ঢোকার পর আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা ছিল তাদের। তবে তার আগেই স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। 


```