Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দোলের দিন সকালে কোনও মেট্রো চলবে না দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে

দোলের দিন সকালে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় কোনও মেট্রোয় চলবে না। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিকে একথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

দোলের দিন সকালে কোনও মেট্রো চলবে না দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে

শেষ আপডেট: 19 March 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন সকালে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় কোনও মেট্রোয় চলবে না। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিকে একথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কী কারণে দোলের দিন সকালে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে তা অবশ্য স্পষ্ট নয়। বিজ্ঞপ্তিতে  মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ মার্চ  অর্থাৎ সোমবার দোলের দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সকালে কোনও মেট্রো চলবে না।

তবে মেট্রোর অন্য দুটি শাখায়- শিয়ালদহ থেকে সল্টলেক, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে কোনওপরিবর্তন হবে কি না, তা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়নি।

সাধারণত, সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কী কারণে ওই দিন দুপুর আড়াইটে থেকে মেট্রো চালানো হবে, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে মেট্রো কর্তাদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

তবে দোলের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দোলের পরের দিন অর্থাৎ হোলির দিনে অবশ্য সকাল থেকেই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকতে পারে।


```