Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ট্রলিভরা দেহ নিয়ে লোকাল ট্রেনে কুমোরটুলি আসে মা-মেয়ে, সন্দেহের মুখে দাবি করে, কুকুরের দেহ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টুকরো দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

ট্রলিভরা দেহ নিয়ে লোকাল ট্রেনে কুমোরটুলি আসে মা-মেয়ে, সন্দেহের মুখে দাবি করে, কুকুরের দেহ

ধৃত ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ

শেষ আপডেট: 25 February 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার কুমোরটুলি (Kumartuli Case) ঘাটে দুই মহিলা ভারী একটি ট্রলিব্যাগ (Trolly Bag) নিয়ে গঙ্গার কাছে যাচ্ছিলেন। যা দেখে স্থানীয়দের খটকা লাগে। এক মহিলা প্রশ্ন করতেই পাল্টা উত্তর আসে ব্যাগে তাঁদের কুকুরের দেহ রয়েছে, সেই দেহই গঙ্গায় ফেলতে এসেছেন তাঁরা। কথায় অসঙ্গতি মেলায় আশেপাশের লোকজন এসে নীল রঙের ওই ট্রলি ব্যাগ খুলতেই ভেতরে দেখা যায় টুকরো টুকরো দেহ (Dead Body)। কাছেই সুতানুটি থানার আউট পোস্টে খবর দেওয়া হলে পুলিশ এসে দুই মহিলাকে ভ্যানে তোলে। বাজেয়াপ্ত করা হয় নীল ট্রলিব্যাগ।

প্রথমে দুই মহিলা মানতে না চাইলেও ব্যাগ খুলতেই সবটা স্পষ্ট হয়ে যায়। উদ্ধার হয় এক মহিলার খণ্ড খণ্ড দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। থানায় নিয়ে গিয়ে ওই মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ধৃতরা হলেন ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ। যে মহিলার দেহ মিলেছে তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি।

মঙ্গলবার ঘটনার সূত্রপাত সকাল ৭টার আশেপাশে। স্থানীয়রা যখন মা-মেয়েকে পাকড়াও করে তখন তাঁদের কাছে একটি ট্রেনের টিকিট পাওয়া যায়। খতিয়ে দেখে জানা যায়, উত্তর ২৪ পরগনার কাজীপাড়া থেকে কলকাতার পার্ক সার্কাস পর্যন্ত ট্রেনে আসার টিকিট কেটেছিলেন তাঁরা। মনে করা হচ্ছে, ওই ট্রলিব্যাগ নিয়েই দু'জন ট্রেনে ওঠেন। দেহ কোথায় ফেলবে ভেবে প্রথমে প্রিন্সেপ ঘাট, এদিক সেদিক ঘুরে আহিরীটোলা ঘাটে আসেন। তারপর নির্জন এলাকা দেখে কুমোরটুলি ঘাটে দেহ ফেলে তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা করেন তাঁরা। 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টুকরো দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতে এলেই কীভাবে খুন করা হয়েছে সবিস্তারে জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মধ্যমগ্রামের একটি ভাড়া বাড়িতে ওই ঘটনাটি ঘটে। সেখানেই থাকতেন ফাল্গুনী এবং আরতি ঘোষ। জয়েন্ট সিপি ক্রাইম রুপেশ কুমার জানিয়েছেন, "সুমিতা ঘোষকে খুন করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে ঠিক কী কারণে এহেন কাণ্ড ঘটালেন তাঁরা"। 


```