Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিয়ালদহ শাখায় বাতিল ১০০-র বেশি ট্রেন! সরস্বতী পুজোয় মাথায় হাত ব্যবসায়ী থেকে যাত্রীদের

রেলের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি ৫৯টি এবং ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল হয়েছে।

শিয়ালদহ শাখায় বাতিল ১০০-র বেশি ট্রেন! সরস্বতী পুজোয় মাথায় হাত ব্যবসায়ী থেকে যাত্রীদের

ফাইল ছবি

শেষ আপডেট: 30 January 2025 21:17

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর দিন চলবে না একাধিক লোকাল ট্রেন। চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের কপালে। শিয়ালদহ শাখায় বাতিল করা হল ১০৮টি ট্রেন। বালিগঞ্জ ও কাঁকুড়গাছির সিগন্যালিংয়ে এবং ইন্টারলকিংয়ে কাজ চলবে তাই ১ ও ২ ফেব্রুয়ারি দু'দিনে মোট ১০৮টি লোকাল ট্রেন চলবে না।

রেলের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি ৫৯টি এবং ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল হয়েছে। ৩ ফেব্রুয়ারিও সরস্বতী পুজো করবেন কেউ কেউ। এই দিন কিন্তু কোনও ট্রেন বাতিল করা হয়নি। 

কাজের জন্য কোন কোন ট্রেন বাতিল হল? 

১ ফেব্রুয়ারি বাতিল হল এই ট্রেনগুলি- 

শিয়ালদহ-বারুইপুর শাখার বাতিল ট্রেন: ১) আপ ৩৪৬১১: সকাল ৬:১৩ বারুইপুর থেকে। ২) আপ ৩৪৬১৩: সকাল ৬:৫৮ বারুইপুর থেকে। ৩) আপ ৩৪৬১৭: সকাল ৭:৫৮-এ বারুইপুর থেকে। ৪) আপ ৩৪৬২১: সকাল ৮:৫৬-এ বারুইপুর থেকে। ৫) আপ ৩৪৬২৩: সকাল ৯:২৪-এ বারুইপুর থেকে। (এভাবে আরও ১২টি ট্রেন বাতিল হবে, এছাড়াও শিয়ালদহ থেকে মোট ২৬টি ডাউন ট্রেন বাতিল হয়েছে)

শিয়ালদহ-সোনারপুর শাখার বাতিল ট্রেন: ১) আপ ৩৪৪১১: সকাল ৪:৪০-এ সোনারপুর থেকে। ২) আপ ৩৪৪১৭: সকাল ৯:২২-এ সোনারপুর থেকে। ৩) ডাউন ৩৪৪১২: সকাল ৪:১৫-তে শিয়ালদহ থেকে। (এভাবে আরও ৫টি ট্রেন বাতিল হয়েছে)

বিভিন্ন শাখার বাতিল ট্রেনের মধ্যে রয়েছে বিবাদী বাগ-বারুইপুর: সন্ধ্যা ৬:২২-এ আপ ৩০৪৫১। শিয়ালদহ-বারুইপুর: মোট ৫৩টি ট্রেন বাতিল হবে। শিয়ালদহ-সোনারপুর: বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

২ ফেব্রুয়ারি বাতিল ট্রেনগুলির সময়সুচি ১ ফেব্রুয়ারির মতোই থাকবে, শুধু সংখ্যা কম থাকবে। এছাড়া ২ ফেব্রুয়ারি অনেকটা একই ধরনের বাতিলের তালিকা থাকবে। ৩ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক হবে পরিষেবা।


```