Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

'বিমানদা সামনে এসে বসুন, অত পিছনে কেন? ফিরহাদ বেরিয়ে যেতেই চেয়ার এগিয়ে দিলেন মমতা

মমতা সটান বললেন, “বিমানদা, পিছনে কেন? আপনি সামনে আসুন না।” শুধু ডাকাই নয়, নিজে হাতে চেয়ার এগিয়ে দিয়ে প্রবীণ বাম নেতাকে সামনে নিয়ে এলেন মমতা।

'বিমানদা সামনে এসে বসুন, অত পিছনে কেন? ফিরহাদ বেরিয়ে যেতেই চেয়ার এগিয়ে দিলেন মমতা

বিমান বসুকে চেয়ার এগিয়ে দিলেন মমতা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 14:07

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সৌজন্যের বেলায় ব্যক্তিগত শ্রদ্ধাবোধ অমলিন। বৃহস্পতিবার লোকভবনে তা ফের প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন রাজ্যপাল আর এন রবি-র শপথ অনুষ্ঠানে তখন সাজ সাজ রব। তৃতীয় সারিতে বসেছিলেন প্রবীণ সিপিআইএম (CPIM) নেতা বিমান বসু (Biman Bose)। তা নজরে আসতেই এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। সটান বললেন, “বিমানদা, পিছনে কেন? আপনি সামনে আসুন না।” শুধু ডাকাই নয়, নিজে হাতে চেয়ার এগিয়ে দিয়ে প্রবীণ বাম নেতাকে সামনে নিয়ে এলেন মমতা।

মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের আসন। ফিরহাদ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বিশেষ প্রয়োজনে বেরিয়ে গিয়েছিলেন। মেয়রের সেই খালি আসনেই বিমানবাবুকে নিয়ে এসে বসান মুখ্যমন্ত্রী।

এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Paul) নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি-কে (Governor RN Ravi) শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুর প্রাক্তন এই রাজ্যপাল হিন্দিতে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও প্রশাসনের শীর্ষকর্তারা। তবে রাজভবনের এই অনুষ্ঠানেও চোখে পড়ার মতো ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুপস্থিতি। বিজেপির তরফে উপস্থিত ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

সৌজন্যের ‘হ্যাটট্রিক’

সাম্প্রতিক সময়ে এই নিয়ে তিনবার জনসমক্ষে বিমান বসুর প্রতি বিশেষ শ্রদ্ধা দেখিয়েছেন মমতা। এদিন কেবল জায়গা করে দেওয়াই নয়, প্রবীণ নেতার শরীরেরও খোঁজ নেন তিনি। এর আগেও রাজভবনের একটি অনুষ্ঠানে একইভাবে চেয়ার বদল করে বিমান বসুকে সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের পর রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মমতা।

সিভি আনন্দ বোসের (CV Anand Bose) ইস্তফার পরে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয় রবিকে। তামিলনাড়ুর রাজ্যপাল থাকার সময় ডিএমকে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রবি। একবার-দু'বার না, বারবার। গত কয়েক বছরে বিভিন্ন বিল ঘিরে এমকে স্ট্যালিনের সরকারের সঙ্গে রবির সংঘাত সামনে এসেছে। এমনকি, রাজ্যপালকে সরানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আর্জি জানিয়েছিলেন স্ট্যালিনরা। এ বার আনন্দ বোসের উত্তরসূরি হিসাবে সেই রবিকেই পশ্চিমবঙ্গের লোকভবনের দায়িত্ব দেওয়া হল।


```