Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সরকারি অনুদানে মহিলাদের সুরক্ষা, অভিনব উদ্যোগ কেষ্টপুরের পুজো কমিটির

রবিবার এবারের শারদোৎসবের থিম সামনে আনল কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ। মুখ্যমন্ত্রীর দেওয়া ৮৫ হাজার টাকা দুর্গাপুজো অনুদান দিয়ে তাঁরা এই বছর নারী সুরক্ষা তহবিলে বিনিয়োগ করতে চলছে এই পুজো কমিটি।

সরকারি অনুদানে মহিলাদের সুরক্ষা, অভিনব উদ্যোগ কেষ্টপুরের পুজো কমিটির

সরকারি অনুদানে মহিলাদের সুরক্ষায় অভিনব উদ্যোগ পুজো কমিটির

শেষ আপডেট: 25 August 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো। কিন্তু আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সকলেই চাইছেন দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নিশ্চিত হোক নারী সুরক্ষা। উৎসব নয়, নারী সুরক্ষাই এখন বড় ইস্যু। তাই জাস্টিস চেয়ে ঘটনার প্রতিবাদে সরব পুজো উদ্যোক্তারা। বেশ কয়েকটি পুজো কমিটি সরকারি অনুদান নেবেন না বলে জানিয়েও দিয়েছেন। কিন্তু এবার সরকারি অনুদান দিয়ে মেয়েদের সুরক্ষা দিতে চলেছে এক পুজো কমিটি।

রবিবার এবারের শারদোৎসবের থিম সামনে আনল কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ। মুখ্যমন্ত্রীর দেওয়া ৮৫ হাজার টাকা দুর্গাপুজো অনুদান দিয়ে তাঁরা এই বছর নারী সুরক্ষা তহবিলে বিনিয়োগ করতে চলছে এই পুজো কমিটি।

পুজো কমিটির সদস্য অমিত চৌধুরীর জানিয়েছেন, শুধু সরকার থেকে পাওয়া অনুদান নয়, দুর্গোৎসব কমিটির তলবিলের বেশ অনেকটা অংশ এলাকার মহিলাদের সুরক্ষার জন্য় ব্যবহার করা হবে। পরিস্থিতির দিকে তাকিয়ে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। 

তাঁরা নারী সুরক্ষায় একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করতে যাচ্ছেন। পাড়ার মোড়ে মোড়ে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। যে সকল মহিলারা রাতে নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরেন তাঁদের দিকে তাকিয়ে পাড়ায় বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য অমিতবাবুরা পাড়ার ক্যাব ড্রাইভারদের সঙ্গে কথাও বলেছেন। তাছাড়াও মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন তাঁরা। রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে। 

এদিন ছিল থিম উদ্বোধন। সেখানেও আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ করা হয়। ন্যায় বিচারের দাবি ওঠে। 


```