Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

জাল আধার কার্ডে ৮ লক্ষ টাকা ঋণ নিয়ে জালিয়াতি, কলকাতায় গ্রেফতার আইটি কর্তা

জাল আধার কার্ডে ৮ লক্ষ টাকা ঋণ নিয়ে জালিয়াতি, কলকাতায় গ্রেফতার আইটি কর্তা

শেষ আপডেট: 26 November 2023 23:14

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ব্যাঙ্ক জালিয়াতি। জাল আধার কার্ড দেখিয়ে ৮ লক্ষ টাকা ঋণ নেন এক আইটি কর্তা। লালবাজারের গোয়েন্দাদের জালে ধরা পড়লেন অভিযুক্ত।

ধৃত ব‌্যক্তির নাম নিলয় সরকার। তিনি এক এক নামী আইটি সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তিনি বিভিন্ন ব‌্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে তাঁর সিবিল স্কোরভালো না থাকায় তাঁকে ঋণ দিতে রাজি হয়নি কোনও ব‌্যাঙ্ক। অভিযোগ, এরপরই তিনি একটি জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত হন।

জালিয়াতি চক্রের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ঋণের ব‌্যবস্থা করে দেবে। পরিবর্তে তাদের মোট ঋণের টাকার কমিশন দিতে হবে। সেইমতো ওই চক্রের সদস‌্যরা নিলয় সরকার নামেরই অন‌্য এক ব‌্যক্তির আধার কার্ড জোগাড় করে। জাল আধার কার্ডে শুধু নাম নয়, দু’জনের বাবার নামও ছিল এক। যা দেখে একটি ঋণদাতা সংস্থা তার ঋণ মঞ্জুর করে। এরপর আইটি কর্তা নিলয় সরকারের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে জমা পড়ে আট লাখ টাকা।

এদিকে ঋণ নেওয়ার পর প্রথম কয়েক মাস তিনি ইএমআইয়ের টাকা সংস্থাটিকে দেন। কিন্তু এরপর থেকেই কিস্তিতে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেন তিনি। সংস্থাটি তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনও সদুত্তর পায়নি। এই পরিস্থিতিতে অভিযুক্ত আইটি কর্তা ও আরও কয়েকজনের বিরুদ্ধে ওই সংস্থার পক্ষ থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের স্পেশাল সেল। এরপর অভিযুক্তের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের সূত্র খতিয়ে দেখতে শুরু করেন গোয়েন্দা কর্তারা। ঠিক তখনই জাল আধার কার্ডের তথ্যটি সামনে আসে। সেই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


```