Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নতুন বছরে ঢেলে সাজছে হাওড়া স্টেশন, বাড়বে প্ল্যাটফর্ম, লম্বা হবে অনেকটা করে, আর কী কী বদল?

নতুন বছর থেকে হাওড়া স্টেশনকে ঢেলে সাজার পরিকল্পনা করছে পূর্ব রেল। ২০২৫ সালে কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন।

নতুন বছরে ঢেলে সাজছে হাওড়া স্টেশন, বাড়বে প্ল্যাটফর্ম, লম্বা হবে অনেকটা করে, আর কী কী বদল?

হাওড়া স্টেশন

শেষ আপডেট: 28 December 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্ল্যাটফর্মের অভাবে অনেক ট্রেনকেই বহু সময় স্টেশনের বাইরে দাঁড় করিয়ে রাখতে হয়। ফলে গন্তব্যে পৌঁছতেও দেরি হত যাত্রীদের। সেই কারণে স্টেশনের প্লাটফর্মের সংখ্যা বাড়াতে চলেছে রেল কর্তৃপক্ষ। আগে যে সংখ্যাটা ছিল ২৩। সেটাই এবার বেড়ে হচ্ছে ২৪।

শুধু তাই নয়, নতুন বছর থেকে হাওড়া স্টেশনকে ঢেলে সাজার পরিকল্পনা করছে পূর্ব রেল। ২০২৫ সালে কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন। অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই বদলে যাবে হাওড়া স্টেশনের চেনা ছবি।

এই কাজের প্রথম ধাপ হিসাবে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বাড়তে চলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই উদ্যোগ নিয়ে কাজ চলছিল। নতুন বছর থেকে তা দেখতে ও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। 

প্ল্যাটফর্ম নম্বর ১-এর এখন দৈর্ঘ্য ২৯০ মিটার। আর তা থেকে বেড়ে সেটা হচ্ছে ৬৩০ মিটার। প্ল্যাটফর্ম নম্বর ৮-এর এখন দৈর্ঘ্য ৫৫৪ মিটার। সেটা থেকে বেড়ে হচ্ছে ৬০০ মিটার।

অন্যদিকে প্ল্যাটফর্ম নম্বর ৯-এর এখন দৈর্ঘ্য ৫৫৪ মিটার। সেটা থেকে বেড়ে হচ্ছে ৬০৬ মিটার। প্ল্যাটফর্ম নম্বর ১০-এর এখন দৈর্ঘ্য আছে ৪৩০ মিটার। যা বেড়ে হচ্ছে ৫৪২ মিটার।

রেল মন্ত্রকের টার্গেট রয়েছে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে নতুন হাওড়া স্টেশনকে দেখা যাবে। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।


```