Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লোকসভা ভোটের আগেই গঙ্গার তলায় মেট্রো? শীঘ্রই চালু হতে চলেছে তিনটি নয়া রুট

সব ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল। সঙ্গে শহরের মেট্রো পরিবহণ মানচিত্রে জুড়বে তিনটি নয়া রুট।

লোকসভা ভোটের আগেই গঙ্গার তলায় মেট্রো? শীঘ্রই চালু হতে চলেছে তিনটি নয়া রুট

শেষ আপডেট: 6 February 2024 07:56

দ্য ওয়াল ব্যুরো: উপরে বইছে গঙ্গা। আর নিচ দিয়ে চলছে মেট্রো। শহরবাসীর বহুদিনের প্রতীক্ষার কি এবার অবসান হবে? মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, খুব শীঘ্রই এই আশা পূরণ হতে চলেছে। সব ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল। সঙ্গে শহরের মেট্রো পরিবহণ মানচিত্রে জুড়বে তিনটি নয়া রুট।

মেট্রো সূত্রের খবর, আগামী দু’মাসের মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটে ছুটবে মেট্রো। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর যাত্রা শুরু হবে। আবার জোকা-তারাতলা রুটটি মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত হবে। তিনটি রুটই যাত্রী নিয়ে মেট্রো চালানোর জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির (সিআরএস) চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে। বর্তমানে সেই কাজ সারতেই মুখ্য সিআরএস জনককুমার গর্গ এসেছেন কলকাতায়। সংশ্লিষ্ট মেট্রো রুটগুলি পরিদর্শন করে দেখছেন তিনি।

লোকসভা ভোটের আগেই চালু হতে পারে বহু প্রতীক্ষিত হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। সোমবার সারাদিন হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রলিতে চেপে সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্য সিআরএস। তাঁর সবুজ সংকেত মিললেই গঙ্গার নিচ দিয়ে যাতায়াত করবেন রাজ্যবাসী। 

এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ হাওড়া ময়দান মেট্রো স্টেশনে হাজির হন মুখ্য সিআরএস। সেখান থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া স্টেশনে পৌঁছন। তারপর মহাকরণ, এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ পর্যন্ত রুটটি পরিদর্শন করেন। যদিও বউবাজার বিপর্যয়ের জেরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে পশ্চিমমুখী লাইন পাতার কাজ এখনও ঝুলে রয়েছে। কিন্তু যাত্রী পরিষেবা শুরু হলে সল্টলেক ডিপো থেকে মেট্রো রেক এই পূর্বমুখী টানেল দিয়েই হাওড়া ময়দানে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো রেকে চড়ে স্পিড টেস্ট করার কথা মুখ্য সিআরএসের।

 অন্যদিকে, রবিবার তারাতলা-মাঝেরহাটে যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। আজ মঙ্গল ও বুধবার তাঁর এই রুটের খুঁটিনাটি পরীক্ষা করার কথা। বুধবারই তিনি কবি সুভাষ-রুবির মধ্যে মেট্রোর ট্রায়াল রানে অংশ নিতে পারেন। এই রুটে বিভিন্ন স্টেশনে প্রথমার্ধে যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিকাঠামো ব্যবস্থা ঘুরে দেখবেন। দ্বিতীয়ার্ধে তিনি কবি সুভাষ-রুবি রুট ঘুরে দেখবেন।


```