Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঝড়ের জেরে ৭০ ফুটের চিমনি ভেঙে পড়ল একাধিক গাড়ির ওপর, মাথায় হাত মালিকদের

ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, জল জমেছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।  

ঝড়ের জেরে ৭০ ফুটের চিমনি ভেঙে পড়ল একাধিক গাড়ির ওপর, মাথায় হাত মালিকদের

চিমনি ভেঙে পড়ে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত - নিজস্ব চিত্র

শেষ আপডেট: 27 May 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার রাতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল'। তার রেশ সোমবার প্রায় সারাদিনই থাকবে বলে জানানো হয়েছে। সকাল থেকে লাগাতার বৃষ্টি তারই ইঙ্গিত দিচ্ছে। ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, জল জমেছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এসবের মাঝে বরানগরে ঘটে গেছে এক দুর্ঘটনা। 

'রেমাল'-এর তাণ্ডবের জেরে ৮টি প্রাইভেট গাড়ির উপর ভেঙ্গে পড়েছে বরানগর বেঙ্গল ইমিউনিটি কারাখানার ৭০ ফুট লম্বা চিমনি! সবকটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। যেখানে গাড়িগুলি পার্ক করে রাখা ছিল তার লাগোয়া এই চিমনি। যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, রাতে প্রবল ঝড়ের মাঝেই আচমকা ওই গাড়িগুলির ওপর ভেঙে পড়ে ৭০ ফুট লম্বা চিমনি। স্বস্তির বিষয়ে, কোনও গাড়ির মধ্যেই কেউ ছিলেন না। তাহলে প্রাণহানির ঘটনা ঘটতেই পারত। 

নিম্নচাপে পরিণত হওয়ার পর প্রতি ঘন্টায় 'রেমাল-এর গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার। সোমবার বিকেলের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যে 'রেমাল' ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদের সব থেকে বেশি বৃষ্টি হবে। দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় অতিভারী বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে।


```