Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরাহনগর থানার পুলিশ

বর্ষীয়ান এই বাম নেতার ‘ইয়ার্কি’ যে দল একেবারেই ভাল চোখে দেখেনি দল। সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান নেতাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরাহনগর থানার পুলিশ

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

শেষ আপডেট: 28 October 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে এবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরানগর থানার পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বাম নেতার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য আজই অভিযুক্ত তন্ময়কে তলব করা হয়েছে। ডাকে সাড়া দিয়ে তিনি এখনই যাচ্ছেন বলে খবর। 

রবিবারই সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। লেখেন, 'চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।'

সাংবাদিকের অভিযোগের পর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে দ্য ওয়াল। তিনি বলেন, 'দ্য ওয়ালের যে সাংবাদিকরা আমার কাছে এসেছেন এর আগে তাঁদের যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।' একাধিক সংবাদমাধ্যমের মহিলা কর্মীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'তাঁদের সঙ্গেও আমি ইয়ার্কি করেছি।'

কিন্তু বর্ষীয়ান এই বাম নেতার ‘ইয়ার্কি’ যে দল একেবারেই ভাল চোখে দেখেনি দল। সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান নেতাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দল থেকে সাসপেন্ডও করা হয় তাঁকে। 

দলের রাজ্য সম্পাদক মনে করিয়ে দেন, শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পুরো বিষয়টি জানানো হয়েছে। সোমবার বিস্তারিত সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে কমিটি যেমন প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম। 


```