Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতা হাইকোর্টে নতুন পাঁচ বিচারপতি নিয়োগের সুপারিশ করল কলেজিয়াম

জানুয়ারি মাসে খবর হয়েছিল, বিচারপতির শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে দেশে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে দেশের প্রাচীনতম বিচারালয়, কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে নতুন পাঁচ বিচারপতি নিয়োগের সুপারিশ করল কলেজিয়াম

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 28 February 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) বিচারপতির ঘাটতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আইনজীবীদের (Lawyers) সংগঠগুলি। সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)।

বৃহস্পতিবার কলেজিয়াম কলকাতা হাইকোর্টে পাঁচ নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে। বিবৃতি জারি করে জানিয়েছে, পাঁচ আইনজীবী স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর, এবং আইনজীবী ওম নারায়ণ রাইকে বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে কেন্দ্র ছাড়পত্র দিলেই হাইকোর্টে বিচরিপতি হিসাবে নিযুক্ত হবেন এই পাঁচ আইনজীবী।

জানুয়ারি মাসে খবর হয়েছিল, বিচারপতির শূন্য পদের নিরিখে শতাংশের বিচারে দেশে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে দেশের প্রাচীনতম বিচারালয়, কলকাতা হাইকোর্ট। ২০২২–এর পরে এই হাইকোর্টে আইনজীবীদের মধ্যে থেকে বিচারপতি নিয়োগে ছাড়পত্র দেয়নি কেন্দ্র।

অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্টের কলেজিয়াম কিছু নাম সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকে পাঠালেও সেই তালিকা ঠান্ডাঘরেই বন্দি। এই অবস্থায় ২৯টি শূন্যপদে বিচারপতি নিয়োগের জন্যে আইনজীবীরা গণস্বাক্ষর করে চিঠি পাঠান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। একই দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও।


```