Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিচারপতির সঙ্গে বিকাশের 'আঁতাঁত'! শুক্রের ঘেরাওয়ের প্রসঙ্গ সোমবার হাইকোর্টে ওঠার সম্ভাবনা

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।

বিচারপতির সঙ্গে বিকাশের 'আঁতাঁত'! শুক্রের ঘেরাওয়ের প্রসঙ্গ সোমবার হাইকোর্টে ওঠার সম্ভাবনা

শেষ আপডেট: 28 April 2025 00:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনও অগ্রগতি হয়নি হাইকোর্টে। 

চাকরিপ্রার্থীরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশরঞ্জনকেই এর জন্য দায়ী করেছেন। তাঁদের দাবি, বিচারপতির সঙ্গে বিকাশের 'আঁতাঁত' রয়েছে। আর তার জেরেই এই মামলার অগ্রগতি হচ্ছে না। ঘটনার শুরু এই থেকেই।

এবার সেই ঘটনায় সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গত সপ্তাহের ওই বিক্ষোভের কথা তোলা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিক্ষোভের ঘটনার জন্য আদালত অবমাননার মামলা করতে চেয়ে আবেদনও করা হতে পারে। ওই সূত্র যদি ঠিক হয়, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টির কথা উল্লেখ করতে পারেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র এবং আইনজীবী প্রতীক ধর।

 

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলায় শুক্রবার রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চাওয়া হয়। মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত, সেটা কাদের জন্য? মৌখিক নয়, লিখিতভাবে রাজ্যকে কারণ জানাতে বলে আদালত।

সেদিনের বিক্ষোভের ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারকে দোষারোপ করেন বিকাশরঞ্জন। তাঁর কথায়, আবার প্রমাণিত হয়েছে রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। তিনি আরও জানান, ''যারা লড়াই করে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে শাসকদল দুর্নীতির পক্ষে যাঁরা আছেন তাঁদের লেলিয়ে দিচ্ছে।''


```