Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুরো ভিডিও দেখার মানসিকতা নেই! রোদ্দুর রায়ের মামলা খারিজ করে দাবি বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: আইনি রক্ষাকবচ চেয়ে মাসখানেক আগেই কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার (Youtuber) রোদ্দুর রায় (Roddur Roy)। সেই মামলাই এবার খারিজ (dismiss) করে দিলেন বিচারপতি (Judge) শম্পা সরকার। শুধু তাই নয়, তি

পুরো ভিডিও দেখার মানসিকতা নেই! রোদ্দুর রায়ের মামলা খারিজ করে দাবি বিচারপতির

শেষ আপডেট: 25 August 2022 11:01

দ্য ওয়াল ব্যুরো: আইনি রক্ষাকবচ চেয়ে মাসখানেক আগেই কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার (Youtuber) রোদ্দুর রায় (Roddur Roy)। সেই মামলাই এবার খারিজ (dismiss) করে দিলেন বিচারপতি (Judge) শম্পা সরকার। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, রোদ্দুর রায়ের করা ভিডিও পুরোটা দেখার মানসিকতা তাঁর ছিল না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর ভিডিও রেকর্ড করে আগেই গ্রেফতার হয়েছিলেন রোদ্দুর ওরফে অনির্বাণ রায়। সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতে মামলা করেছিলেন তিনি। এদিন সেই মামলারই শুনানি ছিল। সরকার পক্ষের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বারবার রোদ্দুরকে অনির্বাণ নামে সম্বোধন করায় তাঁকে চিনতেই পারেননি বিচারপতি। তিনি প্রশ্ন করেন, কে এই অনির্বাণ রায়? তার উত্তরে অমিতেশবাবু জানান, রোদ্দুর রায়ই অনির্বাণ রায়। তখন বিচারপতি শম্পা সরকার জানতে চান, উনি কি সাংবাদিক? উত্তরে অমিতেশবাবু বলেন, উনি ইউটিউবার।

এরপর অমিতেশবাবু বিচারপতি শম্পা সরকারকে পাল্টা প্রশ্ন করেন, 'আপনি কি ভিডিওটি দেখেছেন?' উত্তরে মাননীয়া বিচারপতি জানান, কিছুটা দেখেছেন তিনি। তিনি আরও জানান, পুরো ভিডিওটি তিনি দেখেননি। পুরো ভিডিওটি দেখার মতো মানসিকতা তাঁর ছিল না বলে স্পষ্ট জানান শম্পা সরকার।

এদিন রোদ্দুর রায়ের পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তারপরেই বিতর্কিত ইউটিউবারের দায়ের করা মামলা খারিজ করে দেন বিচারপতি শম্পা সরকার।

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গেলেন রোদ্দুর রায়, পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ


```