Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতা সবচেয়ে নিরাপদ, নিজের রেকর্ড নিজেই ভাঙছে: শশী

সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি ২০২২ সালে দেশে কত অপরাধ ঘটেছে, কোন রাজ্যে কত এফআইআর দায়ের হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করেছে।

কলকাতা সবচেয়ে নিরাপদ, নিজের রেকর্ড নিজেই ভাঙছে: শশী

শেষ আপডেট: 5 December 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে। সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি ২০২২ সালে দেশে কত অপরাধ ঘটেছে, কোন রাজ্যে কত এফআইআর দায়ের হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে পরপর তিন বছর নিরাপদ শহরের মুকুট পেয়েছে কলকাতা। মঙ্গলবার এই নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, 'কলকাতায় অপরাধের সংখ্যা কমছে। নিজের রেকর্ড শোধরাচ্ছে।'

এনসিআরবির রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যার মধ্যে দেশের বাকি শহরের তুলনায় কলকাতায় সব থেকে কম অপরাধের ঘটনা ঘটেছে। ২০২১ সালে প্রতি লক্ষ জনসংখ্যার বিচারে অপরাধের হার ছিল ১০৩.৪। ২০২২ সালে সেই সংখ্যা আরও কমেছে। সোমবারের রিপোর্টে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে হার ৮৬.৫। 

এই প্রশ্নে শশী বলেন, 'কলকাতা সব থেকে নিরাপদ শহর। অপরাধের সংখ্যাটা কমেছে। কলকাতা নিজস্ব রেকর্ড শোধরাছে। রাজনৈতিকভাবে যারা তৃণমূলের বিরোধিতা করছে এবং কলকাতাকে কালিমালিপ্ত করছে, তাদের বলি এই পরিসংখ্যান দেখার জন্য।'

এদিন শশী দিল্লির প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, মহিলারা যেখানেই আক্রান্ত হোক না কেন সেটা হওয়া উচিত নয়। মহিলাদের সেই পরিবেশ  দিতে হবে যাতে তাঁরা সুষ্ঠু ও নিরাপদভাবে রাতেও কাজ করতে পারে।  একটা সিস্টেমই মানুষকে আস্থা দিতে পারে। কিন্তু দিল্লিতে সেটা হয়নি। বহু বছর ধরেই দিল্লিতে সবচেয়ে বেশি মহিলারা আক্রান্ত হচ্ছেন।

রাজ্যের মন্ত্রী আরও বলেন, 'যারা বৌ-বেটি নিয়ে বহু কিছু বলে, অনেক প্রকল্পের কথা বলে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রীকে কটাক্ষ করত তারাই নির্বাচনের সময় বুঝেছে মহিলাদের সম্মান দেওয়া, পাশে থাকা উচিত। তার ফলও পেয়েছে। দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর জবাব তো তাদের দিতে হবে।'   

২০২০, ২০২১ ও ২০২২ পরপর তিনবছর এনসিআরবির রিপোর্টে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে কলকাতার নাম। শশীর কথায়, নারী সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভাল জায়গায় কলকাতা। উত্তরপ্রদেশে বুলডোজার চলল তবুও অপরাধ কমল না। একশ দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভাল কাজ করেছে বাংলা, কিন্তু সেই টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা মেয়েদের নিয়ে প্রকল্পের কথা বলে, তাদের এটা দেখা উচিত।

প্রথম স্থানে থাকা কলকাতার পর দ্বিতীয় সেরা নিরাপদ শহর পুণে। সেখানে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে অপরাধের হার ২৮০.৭। এরপরেই অবশ্য রয়েছে হায়দরাবাদ এবং চেন্নাই। সেখানে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ যথাক্রমে ২৯৯.২ এবং ৪৫০.১। দেশের শহরগুলির মধ্যে 'মহিলাদের জন্য মোটেই নিরাপদ নয়' এমন শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী দিল্লিই।


```