Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উত্তর কোরিয়ায় এগোল ঘড়ির কাঁটা

দ্য ওয়াল ব্যুরো: একনায়কের হুকুমে ঘড়ির কাঁটা এগিয়ে গেল আধ ঘন্টা। কিছুদিন আগেও উত্তর কোরিয়ার ঘড়ি ছিল দক্ষিণের তুলনায় আধ ঘন্টা পিছনো। কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে সফল বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুকুম দিলেন, ঘড়ির কাঁটা এগিয়ে দাও আধ

উত্তর কোরিয়ায় এগোল ঘড়ির কাঁটা

শেষ আপডেট: 5 May 2018 11:32

দ্য ওয়াল ব্যুরো: একনায়কের হুকুমে ঘড়ির কাঁটা এগিয়ে গেল আধ ঘন্টা। কিছুদিন আগেও উত্তর কোরিয়ার ঘড়ি ছিল দক্ষিণের তুলনায় আধ ঘন্টা পিছনো। কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে সফল বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুকুম দিলেন, ঘড়ির কাঁটা এগিয়ে দাও আধ ঘন্টা। সেইমতো শুক্রবার রাত এগারোটা বেজে ১৫ মিনিটের পর উত্তর কোরিয়ার ঘড়িতে বাজল ১২টা। তার পর থেকে মিলে গেলো দুই কোরিয়ার টাইম জোন। একই সঙ্গে জাপানের টাইম জোনের সঙ্গেও এখন থেকে দুই কোরিয়ার ঘড়ি মিলে গেল। বহু আগে কোরীয় উপদ্বীপ যখন জাপানের অধীনে ছিল, তখন জাপানের টাইম জোন অনুযায়ী সেখানকার ঘড়িগুলি সময় দেখাত। পরে পাঁচের দশকে দক্ষিণ কোরিয়া নিজস্ব টাইম জোন চালু করে। কিন্তু ছ'য়ের দশকে ফের জাপানের টাইম জোনে ফিরে যায়। উত্তর কোরিয়া পৃথক টাইম জোন চালু করে ২০১৫ সালে। তখন বলা হয়েছিল, দুষ্ট জাপানি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আমরা ঘড়ির কাঁটা আধ ঘন্টা পিছিয়ে দিলাম। ঘড়ির কাঁটা ফের আধ ঘন্টা এগিয়ে গেল ফের শুক্রবার।

```